এলএনজি কার্গো এসেছে, বাড়ছে গ্যাস সরবরাহ
বঙ্গোপসাগরে নতুন এলএনজি কার্গো পৌঁছেছে, ফলে গ্যাস সরবরাহ বাড়লেও সংকট পুরোপুরি কাটতে সময় লাগবে।
বঙ্গোপসাগরে নতুন এলএনজি কার্গো পৌঁছেছে, ফলে গ্যাস সরবরাহ বাড়লেও সংকট পুরোপুরি কাটতে সময় লাগবে।
চট্টগ্রামে কেজিডিসিএলের হিসাবে দৈনিক চাহিদা প্রায় ৩২ কোটি ঘনফুট হলেও আজ সকাল ৮টা পর্যন্ত পাওয়া গেছে সাড়ে ১৭ কোটি ঘনফুট গ্যাস। রোববার নতুন এলএনজি কার্গো আসার কথা থাকায় সরবরাহ বাড়ার সম্ভাবনার কথা বলছেন সংশ্লিষ্টরা।
রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস–সংকটে রান্না করতে সমস্যায় পড়ছেন গৃহিণীরা। ফিলিং স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজনমতো গ্যাস পাচ্ছেন না গাড়িচালকেরা।
নরসিংদী হলো দেশের অন্যতম বর্ধনশীল শিল্পাঞ্চল। সারা দেশে স্থানীয় কাপড়ের চাহিদার প্রায় ৭০ শতাংশ জোগান দেয় নরসিংদীর তিন হাজারের বেশি কারখানা।
বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) সূত্র বলছে, দেশে দিনে গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট। ৩০০ কোটি ঘনফুট হলে মোটামুটি সব খাতে সরবরাহ ধরে রাখা যায়—তবে স্বাভাবিক সময়ে রেশনিংয়ের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া হয়।
খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘এলএনজি এনে সংকট মোকাবিলার চেষ্টা করা হলে আগামী দিনে গ্যাসের দাম সরকার আবারও রিভাইজ বা বৃদ্ধি করতে বাধ্য হবে। গ্যাসভিত্তিক ব্যবস্থার ওপর দীর্ঘ মেয়াদে ভরসা না করে আমাদের ইলেকট্রিকফিকেশনের (বিদ্যুতায়ন) দিকে যেতে হবে।’
বিদ্যুৎ ও জ্বালানির সংকট মোকাবেলায় এলএনজি মজুতের প্রয়োজনীয়তা এবং সরকারের করণীয় নিয়ে আলোচনা।
দেশে গ্যাস সরবরাহে আগে থেকেই ঘাটতি রয়েছে। ফলে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি ছাড়া তাৎক্ষণিক কোনো বিকল্প নেই।
শিল্পমালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশে প্রায় এক মাস ধরে গ্যাসের বেশি সরবরাহ–সংকট রয়েছে। এর মধ্যে গত সপ্তাহে এই সংকট তীব্র হয়েছে।
জ্বালানি সংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় জুলাই ও আগস্টের গ্যাস-বিদ্যুৎ বিল ১২টি কিস্তিতে পরিশোধের সুযোগ চেয়েছে বিকেএমইএ।
রাজধানীতে সিএনজিচালিত অটোরিকশার চালকেরা ঘণ্টার পর ঘণ্টা গ্যাসের লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত পরিমাণ পাচ্ছেন না। আয় কমে যাওয়ায় ঋণ বাড়ছে এবং স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে।
মহেশখালীর সামিট ও এক্সিলারেট এলএনজি টার্মিনাল চালু হওয়ায় দীর্ঘ ২৫ দিনের গ্যাস সংকটে কিছুটা স্বস্তি এসেছে।
টানা ২৫ দিন তীব্র গ্যাস সংকটের পর কিছুটা স্বস্তি আসতে পারে আজ শনিবার। এলএনজি টার্মিনাল সামিট পুরোদমে ও এক্সিলারেট আংশিক চালু হওয়ায় ভোর থেকে গ্যাস সরবরাহ বেড়েছে।
আজ শুক্রবার সকালে কথা হয় চট্টগ্রাম নগরের জামালখান এলাকার বাসিন্দা চন্দনা চৌধুরীর সঙ্গে। ভোরে ওঠার এই বিবরণ দিয়ে তিনি জানান, সকাল ৮টার পর থেকে গ্যাস নেই তাঁর বাসায়।
গ্যাস সংকটে উৎপাদন বন্ধ হয়েছে অনেক এসএমই কারখানার। রপ্তানি আদেশ থাকা সত্ত্বেও গ্যাসের অভাবে কারখানা বন্ধ ও কর্মী ছাঁটাইয়ের করুণ পরিস্থিতি বর্ণনা করেছেন উদ্যোক্তারা।
দেশে তীব্র গ্যাস সংকটে উদ্বিগ্ন শিল্পোদ্যোক্তারা। স্থায়ী সমাধানে টেকসই উদ্যোগ, গ্যাসের দাম কমানো এবং প্রয়োজনে রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক।
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান জানান, আগস্ট মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি নিশ্চিত করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের সরবরাহ ও চাপ কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকেরা। বৃহস্পতিবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকট দেখা দেয়।
সরকারের অব্যবস্থাপনা ও অদূরদর্শিতার কারণে বিদ্যুৎ ও গ্যাস সংকট চরমে উঠেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্প উৎপাদন ব্যাহত হওয়ায় জরিমানা ছাড় দিয়ে ৯০ দিন সময়, গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করা এবং ব্যাংকঋণের সুদ মওকুফসহ কিস্তি স্থগিতের দাবি জানিয়েছে চট্টগ্রাম চেম্বার।
নারায়ণগঞ্জের বন্দরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজনের মধ্যে আট বছরের শিশু মারুফ মারা গেছে।
চলমান গ্যাস–সংকটে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে অল্প সময়েই তৈরি করে ফেলা সম্ভব পুষ্টিকর ও সুস্বাদু খাবার।
এক্সিলারেটের টার্মিনালের ক্ষতিগ্রস্ত বয়লারটি এখনো ঠিক হয়নি। এলএনজি সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগবে।
কিশোরগঞ্জের কটিয়াদীতে আড়িয়াল খাঁ নদের তলদেশে থাকা তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের ছিদ্র মেরামত করা হয়েছে।