কোম্পানি নিবন্ধন ও নামের ছাড়পত্র এখন হবে স্বয়ংক্রিয়
আরজেএসসির নতুন ইলেকট্রনিক বিজনেস রেজিস্ট্রেশন সিস্টেম বা ইবিআরএস চালু হওয়ায় কোম্পানি নিবন্ধন ও নামের ছাড়পত্র পাওয়া হবে আরও সহজ ও দ্রুত।
১২ নভেম্বর, ২০২৬ এ ৮:১৫ পূর্বাহ্ণ
আরজেএসসির নতুন ইলেকট্রনিক বিজনেস রেজিস্ট্রেশন সিস্টেম বা ইবিআরএস চালু হওয়ায় কোম্পানি নিবন্ধন ও নামের ছাড়পত্র পাওয়া হবে আরও সহজ ও দ্রুত।
১২ নভেম্বর সকাল ১০টায় নতুন ইলেকট্রনিক বিজনেস রেজিস্ট্রেশন সিস্টেম বা ইবিআরএস চালু হবে। পুরোনো সিস্টেম আজ বিকেলে বন্ধ হবে।
ঘরে বসে অনলাইনে আবেদন করে কয়েক ঘণ্টায় কোম্পানি নিবন্ধন সম্ভব হতে যাচ্ছে। জালিয়াতি প্রতিরোধে এনআইডি, ই-টিআইএন ও মোবাইল নম্বর রিয়েল-টাইমে যাচাইয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে।