আশুলিয়ায় কাজে ফিরলেন শ্রমিকরা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
পাঁচ দিনের অস্থিরতার পর সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকরা কাজে ফিরেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি ও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
পাঁচ দিনের অস্থিরতার পর সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকরা কাজে ফিরেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি ও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
পোশাকশিল্পে রাজনৈতিক উদ্দেশ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
২৫টি কারখানার ১১০টি স্থাপনার ৩৫ লাখ বর্গফুট ছাদে সৌর প্যানেল বসিয়েছে প্রাণ-আরএফএল। আগামী দুই বছরে ২৫০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা তাদের।
পোশাক খাতে সনাতন ধর্মাবলম্বীরা আলাদা করে পূজার ছুটি পাবেন, তবে তা তাঁদের নৈমিত্তিক বা অর্জিত ছুটি হিসেবে বিবেচিত হবে।
২০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল থেকে ঋণ পেতে ব্যাংকগুলোর দীর্ঘসূত্রতা ও জটিলতার অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। দ্রুত আবেদন নিষ্পত্তির দাবি জানিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকে বসেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠন।
দেশের বস্ত্রকলকে সুরক্ষা দিতে বন্ড সুবিধায় ১০-৩০ কাউন্টের কটন (তুলা) সুতা আমদানির সুবিধা বাতিল করার পর এই সমস্যার সূত্রপাত।
যমুনা ও আশুগঞ্জ সার কারখানায় গ্যাস–সংকটে উৎপাদন বন্ধ। সংসদীয় কমিটি উৎপাদন বাড়ানোর সুপারিশ করেছে।
বাংলাদেশের শ্রম আইন সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন আর আইন পরিবর্তন হয়েছে কি না, তা নয়। প্রশ্ন হলো সংশোধিত আইনে যে অধিকার দেওয়া হয়েছে, শ্রমিক বাস্তবে কতটা তা ভোগ করতে পারবেন।
চাকরি করে জীবিকা নির্বাহের চেয়ে নিজের কিছু করার স্বপ্ন দেখেছিলেন জাহাঙ্গীর আলম। সেই স্বপ্ন থেকেই ২০০৮ সালে চাকরি ছেড়ে যশোরের মণিরামপুর উপজেলার চিনাটোলা বাজারের পাশে জমি ভাড়া নিয়ে গড়ে তোলেন আইসক্রিমের...
চীনের ডুনডুয়াংয়ের ভিভোর কারখানা থেকে প্রতি মাসে ৬০ লাখ স্মার্টফোন উৎপাদিত হয়। স্বয়ংক্রিয় প্রযুক্তি ও এসএমটি পদ্ধতিতে পরিবেশবান্ধবভাবে এই উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়।
সরবরাহ লাইনে গ্যাসের চাপ কম থাকলে উৎপাদন সচল রাখতে সিএনজি ফিলিং স্টেশন থেকে সিলিন্ডারে ভরে গ্যাস নেন তৈরি পোশাক ও বস্ত্র, সিরামিকসহ বিভিন্ন খাতের অনেক শিল্পকারখানার মালিকেরা।
রোববার রাতে আশুলিয়ার প্রিটি গ্রুপের প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানা চত্বরে গ্যাসভর্তি একটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাতজন নিহত হন।
ঢাকার আশুলিয়ার প্রিটি কম্পোজিট টেক্সটাইলের কারখানা চত্বরে বিস্ফোরণের ঘটনায় গ্যাস সিলিন্ডার ব্যবহারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
সাভারের জামগড়ায় পোশাক কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে এক নারী নিহত এবং কয়েকটি গাড়িতে আগুন লাগে।
সাভারের আশুলিয়ায় কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে এক নারী পথচারী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় প্রীতি গ্রুপের এস সূচী ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে এই ঘটনা ঘটে।
কক্সবাজারের মহেশখালী এলএনজি টার্মিনালের ক্ষতি কাটিয়ে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দীর্ঘ দুই মাস পর নরসিংদীর কল-কারখানায় স্বাভাবিক গতি ফিরতে শুরু করেছে।
জাহাজ কাটার কাজ চলার সময় নিয়মিত বিষাক্ত গ্যাসের উপস্থিতি পরীক্ষা করা হলে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে ১০ জনের প্রাণহানির দুর্ঘটনা এড়ানো যেত। কিন্তু জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতে ব্যালাস্ট ট্যাংকের জমে থাকা পানি থেকে বিষাক্ত গ্যাস বের হওয়ার ঝুঁকি এত দিন যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি।
হঠাৎ ‘ভূত’ বলে চিৎকার, এরপর একে একে অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এক দশকে এ ধরনের অন্তত ১১টি ঘটনার খবর পাওয়া গেছে।
ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর কাছে পৌঁছে দেওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগে এক যুবককে স্থানীয় লোকজন আটক করে পুলিশে দিয়েছেন।
বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কারখানা শ্রমিকদের অনেকেই পুরোনো পেশায় ফিরতে পারেননি। চাকরি না পেয়ে সংসার চালাতে তাঁরা বদলে ফেলেছেন পেশা।
কারখানার ভেতরে পা রাখতেই কানে তালা লাগার জোগাড়। চারদিকে শুধু লোহা পেটানোর কানফাটানো শব্দ আর ওয়েল্ডিংয়ের আগুনের ফুলকি।
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ১০ শ্রমিকের মৃত্যু হয়েছে। সেদিন ঘটনাস্থল থেকে বেঁচে ফেরেন দীপু দাশ। ওই দিন কী হয়েছিল মুক্তকণ্ঠকে বর্ণনা দিয়েছেন তিনি।
অনেক কারখানার উৎপাদন ব্যাপকভাবে কমে গেছে। কিছু কারখানায় কোনো উৎপাদনই হচ্ছে না।
ময়মনসিংহের শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটে ৯৯টি কারখানার উৎপাদন অর্ধেকে নেমে এসেছে এবং ২০টি প্রতিষ্ঠান শ্রমিকদের ছুটি দিতে বাধ্য হয়েছে।