ফুলবাড়ীতে পুলিশের উপস্থিতিতে এনসিপির মিছিলে হামলা
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরে পুলিশের সামনেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিছিলে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরে পুলিশের সামনেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিছিলে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
ব্যক্তিগত ও নীতিগত কারণ দেখিয়ে ফেসবুকে পোস্টের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব ইব্রাহিম মাহমুদ পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
গোলাপগঞ্জে হামলার পর অনিশ্চয়তা কাটিয়ে কানাইঘাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা শুরু হয়েছে। এতে অংশ নিচ্ছেন নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় নেতারা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুন বন্দোবস্তের কথা বললেও বাস্তবে ভণ্ডবস্তের রাজনীতি করছে এবং জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
সিলেটে দ্বিতীয় দফায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সিলেটের পাঁচ মাইল বাজারে এবং এর আগে গোলাপগঞ্জে এই হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম লিখেছেন, বিএনপির সন্ত্রাসী
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলায় গুরুতর আহত জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা সংগঠক আলিফ চৌধুরীর (১৯) বাঁ চোখের দৃষ্টিশক্তি আর ফিরবে না। বৃহস্পতিবার (৩০ জুলাই) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্
জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের খোঁজ নিতে এবং গোলাপগঞ্জে আয়োজিত সমাবেশে যোগ দিতে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা।
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি রাজিব আহমেদ রিংগনসহ ১১ জন এবং ১০০ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে মশাল মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। বুধবার (২৯ জুলাই) রাতে শহরের পাঁচ রাস্তার মোড় থেকে মশাল মিছিলটি শুরু হয়।
জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ্ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন হুঁশিয়ারি দিয়েছেন যে, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করলে জামায়াত ও এনসিপির পরিণতি আওয়ামী লীগের মতো হতে পারে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে সিলেটের পাঁচ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন।
হবিগঞ্জে প্রবেশে পুলিশি বাধার মুখে মামলার অভিযোগ দিয়ে মৌলভীবাজারে ফিরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। বুধবার রাতে তারা সার্কিট হাউজে অবস্থান করছেন এবং বৃহস্পতিবার সকালে সিলেটের উদ্দেশে রওনা হবেন।
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলের কামাইছড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়।
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ভিডিও হবিগঞ্জের বলে চালানো হচ্ছে, আবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা ছবিও ছড়াচ্ছে।
বিকেল সোয়া পাঁচটার দিকে বাহুবল উপজেলার কামাইছড়া এলাকায় পৌঁছাতেই এনসিপির গাড়িবহর পথরোধ করে পুলিশ।
শ্রীমঙ্গলে পুলিশি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে চতুর্থবারের মতো বাধাগ্রস্ত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা; তবে সেখানে যাওয়ার ব্যাপারে অনড় হাসনাত আবদুল্লাহ।
পুলিশি ব্যারিকেড ভেঙে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের পথে রওনা হলেও মিরপুর এলাকায় পুনরায় পথরোধ করায় সড়কে বসে বিক্ষোভ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করতে যাওয়ার পথে শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহর আটকে দেয় পুলিশ, যার ফলে হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
ব্যারিকেডের সামনে পুলিশের সঙ্গে ঘণ্টাখানেক বাগ্বিতণ্ডা শেষে বিকেল পাঁচটার দিকে রওয়ানা হন এনসিপির নেতারা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং বিজিবি, র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রশাসনের ১৪৪ ধারা জারির মধ্যেই মৌলভীবাজার থেকে হবিগঞ্জের পথে রওনা হয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। মঙ্গলবার বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের হামলার অভিযোগের পর পুনরায় কর্মসূচি পালনে সেখানে যাচ্ছেন তারা।
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় নেতাদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যেখানে হামলাকারীদের দ্রুত শাস্তির দাবি জানানো হয়।
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় হামলার ঘটনার প্রেক্ষিতে মানিকগঞ্জে পূর্বঘোষিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ পদযাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।