এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সালাউদ্দিনকে আদালত চত্বরে ডিম মারল ছাত্রদল
এনসিপির পদ থেকে অব্যাহতি পাওয়া গাজী সালাউদ্দিন তানভীরকে বগুড়া আদালত থেকে কারাগারে নেওয়ার পথে ডিম ছুড়েছে ছাত্রদল।
এনসিপির পদ থেকে অব্যাহতি পাওয়া গাজী সালাউদ্দিন তানভীরকে বগুড়া আদালত থেকে কারাগারে নেওয়ার পথে ডিম ছুড়েছে ছাত্রদল।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করার অভিযোগে সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তার হয়েছেন এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দীন তানভীর।
ব্যাংক কর্মকর্তাকে অপহরণ–মুক্তিপণ আদায়ের অভিযোগ ওঠার পর এনসিপির বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানকে দলীয় দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী রাশেদ খান এনসিপি নেতাদের সমালোচনা করে বলেছেন, তারা রাষ্ট্রের পরিবর্তে নিজেদের ভাগ্য পরিবর্তনের কাজ করেছেন এবং শাসনকালে ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভূমিকা বিএনপির জন্য রাজনৈতিক বাধা হয়ে দাঁড়িয়েছে বলে দাবি করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
লক্ষ্মীপুরে জেলা বিএনপির জুলাই সমাবেশে সভাপতির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি স্বাধীনতাবিরোধীদের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারীদের মতো ব্যক্তিদের 'বেয়াদব' হিসেবে অভিহিত করেন এবং এনসিপি-র পেছনে জামায়াত-শিবিরের নেতৃত্বের কথা দাবি করেন।
গ্যাস ও বিদ্যুৎ-সংকট এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাবিতে হারিকেন ও হাঁড়ি-পাতিল হাতে বিক্ষোভ করেছে জাতীয় ছাত্রশক্তি।
বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা নতুন কোনো ঘটনা নয়। কিন্তু এখন যে বিষয় আরও বেশি উদ্বেগের, তা হলো, সহিংসতার পর সেটিকে কীভাবে ব্যাখ্যা করা হচ্ছে। আধুনিক রাজনৈতিক যোগাযোগের গবেষণায় বলা হয়, রাজনৈতিক শক্তিগুলো শুধু ঘটনাকে নিয়ন্ত্রণ করতে চায় না, তারা ঘটনার অর্থও নিয়ন্ত্রণ করতে চায়। অর্থাৎ কে হামলা করল, কেন করল এবং মানুষ সেই ঘটনাকে কীভাবে দেখবে, সেটিও তারা নির্ধারণ করতে চায়। অনেক সময় এ বয়ান তৈরির লড়াই বাস্তব ঘটনার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
চট্টগ্রামে ‘পাহাড়ে জুলাই: সমমর্যাদা, সহাবস্থান ও সম্প্রীতি’ শীর্ষক আলোচনা সভায় পার্বত্য মন্ত্রণালয়ে সমতলের একজনকে দায়িত্ব দেওয়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন নাহিদ ইসলাম।
ঢাকায় সংলাপে আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় রাজনৈতিক দলগুলোর অসহযোগিতার অভিযোগ ও সরকারের ব্যর্থতা তুলে ধরেন। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করার বিষয়টিকে নিজেরাও ভুল হিসেবে দেখছেন বলে জানান তিনি।
বগুড়ায় এনসিপি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানের বিরুদ্ধে এক ব্যাংক কর্মীকে অপহরণ, মারধর এবং টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
খুলনায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক তৎপরতা ও নতুন কমিটি গঠনের উদ্যোগের খবর পাওয়া গেছে। এর প্রতিবাদে এবং সতর্ক করে প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি, ছাত্রশিবির ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
গ্যাস–সংকটের মধ্যে মূল্যবৃদ্ধির পদক্ষেপের বিরুদ্ধে এনসিপির প্রতীকী মার্চ ও পেট্রোবাংলা ভবন অবরোধের হুঁশিয়ারি।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে ভয়ের পরিবেশের বিষয়ে সমালোচনা করেন।
নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল মনে করেন, অন্তর্বর্তী সরকারে যোগ দিয়ে এবং প্রশাসনিক প্রটোকল গ্রহণ করে জুলাই আন্দোলনের তরুণ নেতৃত্ব তাদের নৈতিক শক্তি ও আবেদন ম্লান করেছেন।
জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে এই হামলা হয় বলে অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর। হামলার কোনো ঘটনা ঘটেনি বলে দাবি পুলিশের।
আজ শুক্রবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত নেতা-কর্মীদের দেখতে যান এনসিপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ।
এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলায় গুরুতর আহত কিশোর আলিফ চৌধুরীকে দেখতে শফিকুর রহমান আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান; একই সঙ্গে এনসিপি নেতাদের বিরুদ্ধে মামলার নিন্দা করেন এবং হামলার ঘটনায় বিচার নিশ্চিতের দাবি জানান।
জাতীয় নাগরিক পার্টির নেতা-কর্মীদের ওপর হামলা নিয়ে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে।
হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা, হামলা, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে।
হবিগঞ্জ ও সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে মশাল মিছিল করেছে দলটির ঢাকা মহানগর শাখা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০টি দল অংশ নেয়। ৪৯টি দলের ব্যয়ের হিসাব প্রকাশ করেছে ইসি। ২৭টি দল কোনো টাকা খরচ করেনি বলে জানিয়েছে।
সিলেটের কানাইঘাট বাজারে এনসিপির কানাইঘাটে ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে পথসভায় এ কথা বলেন নাহিদ।
হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলায় আহত জাতীয় ছাত্রশক্তির নেতা আলিফ চৌধুরীর বাঁ চোখে বৃহস্পতিবার সকালে অস্ত্রোপচার হয়েছে। ডান চোখের দৃষ্টিও ঝাপসা বলে দাবি করা হয়েছে।