কাঁচা পাট রপ্তানিকারকদের ঋণ পুনঃ তফসিলের মেয়াদ বাড়ল
এই সুবিধার মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আওতায় ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ঋণের স্থিতির ওপর ২ শতাংশ জমা দিয়ে পরবর্তী দুই বছরের জন্য ঋণ পুনঃ তফসিল করা যাবে।
এই সুবিধার মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আওতায় ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ঋণের স্থিতির ওপর ২ শতাংশ জমা দিয়ে পরবর্তী দুই বছরের জন্য ঋণ পুনঃ তফসিল করা যাবে।
১০ কোটি টাকার কম ঋণে গড় খেলাপির হার সাড়ে ২১ শতাংশ। আর ৫০ কোটি টাকার বেশি ঋণে খেলাপির হার ৫১ শতাংশ। অর্থাৎ বড় ঋণের অর্ধেকের বেশি খেলাপি।
সম্প্রতি ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত টয়োটা বাংলাদেশের শোরুমে এই স্বাক্ষর অনুষ্ঠান হয়।
ভয়ংকর উচ্চমাত্রার খেলাপি ঋণ, বারবার ঘটে যাওয়া ঋণ জালিয়াতির সব ঘটনা, স্বার্থসংশ্লিষ্ট পক্ষকে ঋণ দেওয়ার প্রবণতার কারণে ব্যাংকিং খাতের ওপর মানুষের আস্থা তলানিতে।
ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা।
আওয়ামী লীগ সরকারের মতোই অনেকটা বেপরোয়া বিদেশি ঋণে ঝুঁকেছিল অন্তর্বর্তী সরকার। রাজস্ব–ঘাটতির কারণে বাজেট সহায়তা এবং বড় প্রকল্পে অর্থছাড় বাড়ানোয় বিদেশি ঋণের মাত্রাও বেড়ে গিয়েছিল। ২০২৪-২৫ অর্থবছর শেষে বাংলাদেশের সরকারি খাতে বৈদেশিক ঋণের দায় বেড়ে দাঁড়িয়েছে ৭৭ বিলিয়ন ডলারে।
এ ছাড়া ‘আয়মা’ নারী ব্যাংকিং সেবার মাধ্যমে নারী উদ্যোক্তারা চাইলে সর্বোচ্চ পাঁচ কোটি টাকা ঋণ নিতে পারবেন। আর জামানতবিহীন ঋণ নিতে পারবেন ৫০ লাখ টাকা।
পাঁচ ব্যাংক একীভূত করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। ব্যাংকগুলোর ঋণের ৩৬ শতাংশ খেলাপি হয়ে পড়েছে। একই অবস্থা আর্থিক প্রতিষ্ঠান খাতের।
গত ডিসেম্বর শেষে বেসরকারি খাতে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে মাত্র ৬ দশমিক ১০ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের গত দুই দশকের তথ্য অনুসারে, এত কম প্রবৃদ্ধি আর কখনো দেখা যায়নি।
রাজধানীর বসুন্ধরায় আন্তর্জাতিক কনভেনশন সিটিতে সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন
বাংলাদেশ ব্যাংকের একজন পরিচালকের চাহিদার পরিপ্রেক্ষিতে এই তথ্য চাওয়া হয়েছে। সেই পরিচালক ব্যক্তিগত প্রয়োজনে এই তথ্য চেয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে।
গত ছয় মাসে বড় বড় বন্ধুপ্রতিম দেশ কোনো ঋণের প্রতিশ্রুতি দেয়নি। এ তালিকায় আছে ভারত, চীন, রাশিয়া ও জাপান।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে চলতি ২০২৫–২৬ অর্থবছরে ৩৯ হাজার কোটি টাকার কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বাজেটঘাটতি মেটাতে সরকারকে এখন আর আগের মতো কেন্দ্রীয় ব্যাংকের ওপর সরাসরি নির্ভরশীল থাকতে হচ্ছে না।
নির্বাচিত হলে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে—বিএনপির এমন প্রতিশ্রুতি নিয়ে সংশয় প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
উপদেষ্টা পরিষদ গত বৃহস্পতিবার ‘বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ অনুমোদন করেছে।
আহসান এইচ মনসুর বলেন, ব্যাংক খাতের সবচেয়ে বড় সমস্যা হলো সুশাসনের ব্যর্থতা। সরকার ও প্রভাবশালী ব্যক্তি বা পরিবারের নির্দেশে ঋণ দেওয়া হয়েছে।
শিক্ষকতার পাশাপাশি তাঁদের অনেকেই আয় বাড়ানোর জন্য গাভি পালন, গরু মোটাতাজাকরণ, হাঁস-মুরগি পালন, মৎস্য চাষ, নার্সারি স্থাপন, ক্ষুদ্র ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখেন।
রপ্তানিমুখী ও স্থানীয় জাহাজনির্মাণ শিল্পের ঋণ পুনঃ তফসিল ও পুনর্গঠনে বিশেষ নীতিমালা করেছে বাংলাদেশ ব্যাংক। এতে মাত্র দেড় শতাংশ অর্থ জমা দিয়ে ঋণ নবায়ন করতে পারবেন এ খাতের উদ্যোক্তারা।
এরই মধ্যে ৯টি আর্থিক প্রতিষ্ঠান অবসায়ন বা বন্ধের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণ ৯৯ শতাংশ পর্যন্ত।
ব্র্যাক ব্যাংক ‘রিয়েল-টাইম ডিজিটাল লিটিগেশন টুল’ চালু করেছে। এ সিস্টেমের আওতায় ফ্রন্টলাইন কর্মীরা মোবাইল-এনাবলড্ ডিজিটাল ট্যাব ব্যবহার করবেন, যার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মাঠপর্যায়ের মামলার তথ্য ও হালনাগাদ অবস্থা জানা যাবে।
রাজশাহীর বাঘা, চারঘাট, পবা, মোহনপুর ও তানোর উপজেলার গ্রামগুলোতে ঋণের জালে পিষ্ট হওয়া মানুষের যে হাহাকার উঠছে, তা ক্ষুদ্রঋণ বিতরণে অব্যবস্থাপনা এবং ঋণসুবিধার অপব্যবহারকে আবারও সামনে এনেছে।
বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের মতো এবারের সম্মেলনেও বিএইচবিএফসির মাঠপর্যায়ের অফিসপ্রধানদের অংশগ্রহণ করেন।
কেউ ঋণ নিয়েছিলেন ফসল ফলানোর আশায়। কেউ ব্যবসা দাঁড় করাতে। কেউ আবার পারিবারিক প্রয়োজনে। সময়মতো সেই ঋণের কিস্তি দিতে না পেরে ঋণ করেছেন আরও একাধিক সংস্থায়।