লোকসানে কৃষক, আলুর আবাদ কমছে
লোকসানে পড়ে, কেউবা অন্য ফসল চাষের দিকে ঝুঁকছেন, কেউ ভিন্ন পেশায় নাম লেখাচ্ছেন।
১৯ জানুয়ারী, ২০২৬ এ ১১:৩৪ পূর্বাহ্ণ
লোকসানে পড়ে, কেউবা অন্য ফসল চাষের দিকে ঝুঁকছেন, কেউ ভিন্ন পেশায় নাম লেখাচ্ছেন।
হিমাগারে পুরোনো আলু অবিক্রীত থেকে যাওয়ায় বাজারে নতুন আলুর দাম কম। এ অবস্থায় ঠাকুরগাঁওয়ের আলুচাষিরা বড় অঙ্কের লোকসানের শঙ্কায় রয়েছেন।
সরকার ঘোষিত দামে আলু বিক্রি না হওয়ায় হিমাগার ভাড়া ও আনুষঙ্গিক খরচ মেটাতে পারছেন না চাষিরা। এর প্রভাবে চলতি মৌসুমে রাজশাহীতে আলু চাষ কমেছে প্রায় চার হাজার হেক্টর জমিতে।
কয়েক মৌসুম ধরে যে ফসলের দাম নিয়ে দেশের বৃহৎ ভোক্তাসমাজে কোনো হা–হুতাশ দেখা যায়নি, আলু সেই ফসলের নাম।