এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানকে শতভাগ বাকিতে আমদানির অনুমতি দিল
অর্থ পাচার ও লুটপাটের অভিযোগ থাকা এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এসএস পাওয়ার-১ লিমিটেডকে শতভাগ বাকিতে পণ্য আমদানির বিশেষ অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক।
অর্থ পাচার ও লুটপাটের অভিযোগ থাকা এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এসএস পাওয়ার-১ লিমিটেডকে শতভাগ বাকিতে পণ্য আমদানির বিশেষ অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক।
ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে এখন কম মার্জিনে বা বাকিতে ফল আমদানির ঋণপত্র (এলসি) খোলা যাবে বলে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধ ও হরমুজ প্রণালি সংকটের মধ্যেও তেলের দাম তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে চীনের ভূমিকা নিয়ে বিশ্লেষণ। তেল আমদানি কমানো, মজুত থেকে ছাড়, রপ্তানি সীমিত করা ও অভ্যন্তরীণ চাহিদা নিয়ন্ত্রণ—এসব কৌশল বাজারে নতুন সমীকরণ তৈরি করেছে বলে বলা হয়েছে।
বন্ধ হয়ে গেছে পণ্য ও যাত্রী পারাপার। তাতে বেকার পড়ে আছে রেলপথ, বহুমুখী স্টেশন ভবন, ইমিগ্রেশন–কাস্টমসের অবকাঠামো। নিভে গেছে স্থানীয় অর্থনীতির আশা।
২০২৪–২৫ অর্থবছরে ভোমরা স্থলবন্দর দিয়ে ২০ লাখ ৮২ হাজার ৭২২ টন পণ্য আমদানি হলেও ২০২৫–২৬ অর্থবছরে তা কমে ১৯ লাখ ৭৩ হাজার ৪৭ টনে দাঁড়ায়। একই সময়ে রপ্তানিতেও বড় পতনের তথ্য উঠে এসেছে।
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান জানান, আগস্ট মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি নিশ্চিত করা হয়েছে।
আমদানি প্রক্রিয়ার এলসি খোলা, অর্থ প্রেরণ ও প্রয়োজনীয় কাগজপত্রের বিভিন্ন নির্দেশনা একীভূত করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি আমদানির পাশাপাশি সার, চাল, গম ও সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে দেশের ৪৬টি কাস্টমস স্টেশন দিয়ে ১৫ কোটি ৮৬ লাখ টন পণ্য আমদানির মধ্যে শীর্ষ ১০ পণ্যই ৯ কোটি ৯৮ লাখ টন। পরিমাণের হিসাবে আমদানি হওয়া প্রতি ১০০ কেজির প্রায় ৬৩ কেজিই এই ১০ পণ্য—যেখানে শিল্পের কাঁচামাল, জ্বালানি ও অবকাঠামো নির্মাণের উপকরণ প্রাধান্য পেয়েছে।
এই মার্কিন পদক্ষেপের ফলে ভারত, চীনসহ রাশিয়ার তেল–গ্যাসের প্রধান ক্রেতা দেশগুলোর ওপর বড় ধরনের শুল্ক আরোপের ঝুঁকি তৈরি হলো।
অতিবৃষ্টির কারণে কাঁচামরিচের দাম বৃদ্ধিতে বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানি শুরু হয়েছে; বেনাপোল বন্দর দিয়ে প্রথম চালানে প্রবেশ করেছে ৯ টন ২০০ কেজি মরিচ।
বাজারে কাঁচা মরিচের দামের অস্থিরতা কমাতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১০টি ট্রাকে প্রায় ১০০ টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে।
বাজারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ৯ মাস পর ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। প্রথম দিনে হিলি স্থলবন্দর দিয়ে ২১ মেট্রিক টন মরিচ দেশে এসেছে।
কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে আগামীকাল থেকে আমদানি শুরু হচ্ছে। আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আশা প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, কাঁচা মরিচের দাম কমাতে আমদানির অনুমতি দেওয়া হয়েছে এবং আগামীকাল থেকেই আমদানি শুরু হবে।
সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ভিটল এশিয়া থেকে প্রতি এমএমবিটিইউ ২২ দশমিক ৩৫ মার্কিন ডলার দরে এক কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম প্রতি লিটারে ৮ টাকা ৭১ পয়সা কমিয়ে ১০০ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। আজ বৃহস্পতিবার রাত থেকে নতুন দাম কার্যকর হবে।
আজ মঙ্গলবার ঢাকায় সচিবালয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ বিষয়ক প্রস্তাব নীতিগতভাবে অনুমোদিত হয়।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানিয়েছেন, কোন পণ্য স্থানীয়ভাবে উৎপাদিত, কোনটি আমদানিনির্ভর এবং কোনটির ক্ষেত্রে দেশীয় উৎপাদন ও আমদানির সমন্বয় রয়েছে, তা বিশ্লেষণের মাধ্যমে সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তোলা প্রয়োজন।
এফএসআরইউতে অগ্নিকাণ্ডের ফলে এলএনজি খালাস ব্যাহত হওয়ায় তীব্র হয়েছে গ্যাস সংকট; পরিস্থিতি স্বাভাবিক হতে ১০-১৫ দিন সময় লাগবে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
তৈরি পোশাক ও চামড়াশিল্পের বাইরে বহুমুখী রপ্তানি পণ্য হিসেবে রং শিল্প একটি মূল্যবান সংযোজন হতে পারে।
নান্দনিক সৌন্দর্য ও দীর্ঘস্থায়ী সুরক্ষার সমন্বয়ে গ্রাহকসেবা নিশ্চিত করছে এশিয়ান পেইন্টস; স্থানীয় উৎপাদন ও বৈশ্বিক প্রযুক্তির মেলবন্ধনে বাজার সম্প্রসারণের কথা জানালেন কান্ট্রি ডিরেক্টর কে এস এম মিনহাজ।
১৯৫২ সালে আলকাতরা বিক্রির মাধ্যমে শুরু হওয়া এ্যাকোয়া পেইন্টস এখন ৭৪ বছরের ঐতিহ্য নিয়ে আন্তর্জাতিক মানের পণ্য সরবরাহ ও স্থানীয় শিল্প বিকাশে কাজ করছে।
অবকাঠামো নির্মাতা ও আবাসন খাতের জন্য আধুনিক পানি ও আর্দ্রতারোধী সিমেন্ট হয়ে উঠেছে দীর্ঘমেয়াদী সুরক্ষার কার্যকর সমাধান।