চট্টগ্রামে ৪৩ বছরের মধ্যে জুলাইয়ের সর্বোচ্চ বৃষ্টিপাত
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা ৪৩ বছরের মধ্যে জুলাই মাসের সর্বোচ্চ। এছাড়া দেশজুড়ে এ মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা ৪৩ বছরের মধ্যে জুলাই মাসের সর্বোচ্চ। এছাড়া দেশজুড়ে এ মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
চট্টগ্রামের রহমাননগরে পাহাড়ধসে দেয়ালের নিচে চাপা পড়ে সফিকুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শিশুসহ আরও দুজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কক্সবাজার শহরতলিতে টানা ভারী বৃষ্টির ফলে পাহাড়ধসে লিমা আক্তার নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত তাঁর স্বামী জসিম উদ্দিন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহেশখালীর টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ প্রায় ৩০ কোটি ঘনফুট কমায় সারা দেশে গ্যাসের স্বল্প চাপের আশঙ্কা করা হচ্ছে।
চট্টগ্রামে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত এবং পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আরও এক সপ্তাহ বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। আজ রোববার সকাল থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্দেশনা অনুযায়ী সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়।
সাগরের সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে উপকূলে বৃষ্টি শুরু হয়েছে।
কর্মকর্তারা ডজনখানেক শোভাযাত্রা, কনসার্ট ও আতশবাজির প্রদর্শনী বাতিল কিংবা স্থগিত করতে বাধ্য হয়েছেন।
জুন মাসে বৃষ্টি কমার পাশাপাশি দেশে মে-জুনে উষ্ণ দিনের সংখ্যা বাড়ছে। এই পরিবর্তনে কৃষিসহ অর্থনীতির ওপর বিরূপ প্রভাবের শঙ্কা তৈরি হয়েছে।
সদ্য বিদায়ী জুন মাসে দেশে স্বাভাবিকের চেয়ে অন্তত ২৯ শতাংশ বৃষ্টি কম হয়েছে।
জুলাই মাসে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে। একই সঙ্গে মাসের বিভিন্ন সময়ে দেশের ওপর দিয়ে এক থেকে দুই দফা মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
জার্মানিতে তীব্র তাপপ্রবাহের মধ্যে হ্রদ ও নদীতে ডুবে মারা যাওয়া ব্যক্তিদের সবাই কিশোর বা পুরুষ।
গত রোববার রাজধানীসহ দেশের ছয় জেলায় তাপপ্রবাহ বয়ে যায়।
ঢাকাসহ ছয় জেলায় গত রোববার তাপপ্রবাহ ছিল। গতকাল তাপপ্রবাহ কমে গেলেও গরমের অনুভূতি কমেনি।
আজ সকাল ৭টায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসেও বলা হয়েছে, আজ রাজধানী বা এর আশপাশের এলাকায় বৃষ্টি হতে পারে।
জীবাশ্ম জ্বালানির ব্যবহার ও জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে তাপপ্রবাহ তীব্র হয়ে উঠছে।
বজ্রপাতের মৃত্যু কমাতে ‘হটস্পটগুলো’ চিহ্নিত করে বজ্রনিরোধক দণ্ড বসানোর কর্মসূচি নেওয়া হয়েছিল কয়েক বছর আগে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, আজও দেশে বৃষ্টি কম হতে পারে।
বিজ্ঞানীরা বলছেন, ঘন ঘন তাপপ্রবাহ দেখা দেওয়া বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম স্পষ্ট লক্ষণ। ভবিষ্যতে এ ধরনের তাপপ্রবাহ আরও বেশি ঘন ঘন, দীর্ঘস্থায়ী ও তীব্র হবে।
কোটা কাপড় গরমে বেশ আরামদায়ক। সুতি আর সিল্কের কোটা দিয়ে শাড়ি ছাড়াও বানানো হয় নানা ধরনের পোশাক। দেখুন ছবিতে।
বৃহস্পতিবার বিকেল ৪টা। ঘড়ির কাঁটা বলছে দিন বেশ খানিকটা গড়িয়েছে; কিন্তু আকাশ দেখে তা বোঝার উপায় নেই। ধূসর মেঘের চাদরে ঢাকা চট্টগ্রাম শহর। মাঝেমধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর আলো-আঁধারির আবহে চট্টগ্রামজুড়ে যেন বর্ষার স্থির দিন।
সবে বর্ষার মৌসুম শুরু। বাকি সময় এর চেয়েও বেশি বৃষ্টি হলে নগরের পরিস্থিতি কী হবে তা নিয়ে শঙ্কিত নগরবিশেষজ্ঞরা।
মানুষের তৈরি অন্যতম দীর্ঘস্থায়ী বস্তু হলো প্লাস্টিকের পানির বোতল।
দেশের দুই বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছিল দুই দিন আগেই। এর মধ্যে ছিল সিলেট ও ময়মনসিংহ।