রাসায়নিক দিয়ে কলা পাকানোর দায়ে কুমিল্লায় আড়ত মালিকের ৫০ হাজার
কুমিল্লার আদর্শ সদর উপজেলায় রাসায়নিক ব্যবহার করে কৃত্রিমভাবে কলা পাকানোর অভিযোগে হালিমের কলার আড়তকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
কুমিল্লার আদর্শ সদর উপজেলায় রাসায়নিক ব্যবহার করে কৃত্রিমভাবে কলা পাকানোর অভিযোগে হালিমের কলার আড়তকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
কুমিল্লার আদর্শ সদরে ডাকাতি করতে না পেরে গৃহবধূকে গুলি করার ঘটনায় স্থানীয় বাসিন্দারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কুমিল্লায় চতুর্থ দফায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে নগরের আলোচিত কিশোর গ্যাং ‘র’ (আরএডব্লিউ)-এর অন্যতম সদস্য রিফাতসহ ৩৭৯ জনকে আটক করেছে পুলিশ।
কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের বসন্তপুরে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা গুলির গায়ে লেখা ছিল ‘মেড ইন ইউএসএ’।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ৪০ থেকে ৬০ শতাংশ শৌচাগার ব্যবহারের অনুপযোগী বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
গাড়িতে তল্লাশি চালিয়ে নীল রঙের একটি লাগেজের ভেতর বিশেষ কায়দায় রাখা তিন লাখ ইয়াবা পাওয়া যায়। পরে ইয়াবা, গাড়ি ও দুজনকে আটক করা হয়।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান ওরফে তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে (৫২) আবারও গ্রেপ্তার করা হয়েছে।
কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাত শিক্ষককে বদলির আদেশ নিয়ে বিতর্কের মধ্যে কলেজটিতে নতুন করে ছয়জন শিক্ষককে পদায়ন করা হয়েছে।
কুমিল্লার আদর্শ সদরে আর্জেন্টিনা ও মিসরের ফুটবল ম্যাচ দেখা নিয়ে বাগ্বিতণ্ডার জেরে শরিফুল ইসলাম নামে এক অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
কুমিল্লা নগরে স্বামীর ভাড়া বাসা থেকে জান্নাতুন নাঈম ওরফে ফারিহা (২৩) নামের বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের পর টানা প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে দলটির নেতাদের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার মধ্যরাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।
রোববার দুপুর ১২টার দিকে কুমিল্লা শহরের শাসনগাছা এলাকার বাসা থেকে রেজাউল কাইয়ুমকে আটক করেন কোতোয়ালি মডেল থানা ও ডিবি সদস্যরা।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের প্রতিবাদে কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ করছেন নেতা-কর্মীরা। চাঁদাবাজির অভিযোগে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
একাত্তরের মহান স্বাধীনতাযুদ্ধের আগের জামায়াতে ইসলামী আর এখনকার জামায়াত এক নয় বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মনোযোগী ছাত্রের মতোই শিক্ষার্থীদের বেঞ্চে বসে প্রায় ৩০ মিনিট পাঠদান শোনেন সংসদ সদস্য। এমন ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হয়েছেন বিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীরা।
কুমিল্লার রাজগঞ্জ বাজারে বাংলা নববর্ষ উপলক্ষে বসেছে শতবর্ষী ঐতিহ্যবাহী কাতলা মাছের মেলা। দেশের বিভিন্ন জেলা থেকে আসা বড় আকারের মাছ নিয়ে জমজমাট বেচাকেনা চলছে। মাছ কম আসায় এবার দাম তুলনামূলক বেশি বলে জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা।
কুমিল্লায় গোলটেবিল বৈঠকে জনশক্তি রপ্তানির সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা হয়েছে। এতে প্রবাসীদের ভোগান্তি কমাতে সরকারি উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন বক্তারা।
কুমিল্লায় ২০১৬ সালে হত্যাকারী নাট্যকর্মী তনুর মামলায় প্রথমবার সাবেক তিন সেনাসদস্যের নাম প্রকাশ্যে এসেছে। পিবিআইয়ের তদন্তকর্তা আদালতে ডিএনএ মিলিয়ে দেখার আবেদন করেন, যাতে সম্মতি পান। পরিবার বিচারে আশান্বিত।
কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের শিক্ষার্থী অর্পিতা নওশিন গত শুক্রবার সন্ধ্যায় হোস্টেলে অসুস্থ অবস্থায় পাওয়া যায় এবং হাসপাতালে মৃত ঘোষিত হন। সহপাঠীদের অভিযোগ, অ্যানাটমি শিক্ষকের রোষানলে পাঁচবার ফেল হয়ে মানসিক চাপে আত্মহত্যা করেছেন। কলেজ তদন্ত কমিটি গঠন করেছে এবং পুলিশ মামলা করেছে।
কুমিল্লার মানুষের ইফতারির টেবিলে বদলে গেছে স্বাদ ও আয়োজনের ধরন। সেই পরিবর্তনের ছাপ দেখা যাচ্ছে এবারের রমজানের ইফতারির বাজারে।
মঙ্গলবার ভোর থেকে দুপুর ১২টার মধ্যে কুমিল্লা আদর্শ সদর উপজেলায় ভারত সীমান্তবর্তী কটকবাজার এলাকায় ডোবা সেচে অবৈধ আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে শুরু হয়েছে ‘ডাচ্-বাংলা ব্যাংক-মুক্তকণ্ঠ গণিত উৎসব ২০২৬’-এর কুমিল্লার আঞ্চলিক পর্বের আনুষ্ঠানিকতা।