বান্দরবানের লামায় শ্বাসরোধ করে এক দিনমজুরকে হত্যা।
বান্দরবানে লামার রূপসীপাড়া ইউনিয়নের গহিন জঙ্গলের ভেতর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। তাঁকে পিটিয়ে ও পরনের লুঙ্গি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আজ রোববার দুপুরে লাশটি উদ্ধার হয়।