১৪৪ ধারা ভঙ্গ করে টাঙ্গাইলে দুই গ্রামবাসীর মধ্যে আবার সংঘর্ষ
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলায় ১৪৪ ধারা ভঙ্গ করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে আজ শুক্রবারও দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলায় ১৪৪ ধারা ভঙ্গ করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে আজ শুক্রবারও দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
প্রশাসনের ১৪৪ ধারা জারির মধ্যেই মৌলভীবাজার থেকে হবিগঞ্জের পথে রওনা হয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। মঙ্গলবার বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের হামলার অভিযোগের পর পুনরায় কর্মসূচি পালনে সেখানে যাচ্ছেন তারা।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একই স্থানে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ বৃহস্পতিবার বেলা ২টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।
লক্ষ্মীপুরের চকবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ফাইটার্সের পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। গতকাল দুই গোষ্ঠীর কর্মীর মধ্যে ঝগড়ার পর এই কর্মসূচি ঘোষিত হয়। এলাকায় পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।
তারাকান্দা বাজার এলাকায় আজ রোববার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মিছিল, সভাসহ সব ধরনের গণজমায়েতের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে পুলিশ মাইকিং করেছে।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরের চৌমাথা মোড় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। একই সময় বিএনপি ও জামায়াতে ইসলামী কর্মসূচি দেওয়ায় আজ মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এই আদেশ জারি করা হয়।
সুনামগঞ্জের ডাকুয়ার হাওরে বাঁধ কাটা নিয়ে মোহনপুর ও নোয়াগাঁও গ্রামের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে। অতিবৃষ্টির জলাবদ্ধতা থেকে ফসল রক্ষার জেরে বিরোধ তীব্র হয়।
লক্ষ্মীপুর পৌরশহরে ১৪৪ ধারা জারির মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলের চেষ্টায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। ওসিসহ ১০ জন আহত হলে দুজনকে আটক করা হয়। পরিস্থিতি এখন স্বাভাবিক।
এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
সুনামগঞ্জের দিরাইয়ে প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির দুই বিবাদমান গ্রুপের মিছিল ও পাল্টা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং বিজিবি, র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।