মাধবপুরে রাস্তার পাশে ঝুপড়িতে পরিত্যক্ত নবজাতক উদ্ধার
হবিগঞ্জের মাধবপুর উপজেলার উত্তর শাহপুর এলাকায় জেলা পরিষদ সড়কের পাশের একটি ঝুপড়ি থেকে এক নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার উত্তর শাহপুর এলাকায় জেলা পরিষদ সড়কের পাশের একটি ঝুপড়ি থেকে এক নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তেলবাহী লরি ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশার ওপর আছড়ে পড়ে ট্রাকটি, এতে রিপন মিয়া ও আবুল খায়ের নামে দুজন নিহত হয়েছেন।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা-বাগান থেকে প্রকাশ রেলী (২৬) নামের এক চা-শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, সুদ কারবারিদের চাপ ও ঋণের বোঝা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।
রাজধানীর উত্তরখান চানপাড়া এলাকা থেকে নিখোঁজ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ ফরহাদ হোসেন ওরফে মাহিরের (২৩) অর্ধগলিত লাশ হবিগঞ্জের মাধবপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে আগাম নির্বাচনী প্রচারণার অভিযোগে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. গিয়াস উদ্দিন ওরফে মাওলানা তাহেরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। আজ সোমবার এ চিঠি দেওয়া হয়।
হবিগঞ্জের মাধবপুরে রাস্তার পাশে পরিত্যক্ত এক নবজাতক কন্যাশিশুর দায়িত্ব নিলেন উত্তর শাহপুর এলাকার এক দম্পতি। মঙ্গলবার উপজেলা প্রশাসনের উপস্থিতিতে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
হবিগঞ্জের তেলিয়াপাড়া সীমান্তে বিএসএফের পুশ ইন চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। পরে শূন্যরেখা থেকে কয়েকজনকে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
ঈদের ছুটিতে ঘুরতে মোটরসাইকেলে করে দুই বন্ধু ঢাকা থেকে সিলেট যাচ্ছিলেন। হাসি ও গল্পের তাঁদের সেই আনন্দযাত্রা হঠাৎ রূপ নিল বিষাদে।
হবিগঞ্জের তেলিয়াপাড়া স্মৃতিসৌধে ৪ এপ্রিল ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মুক্তিযোদ্ধা সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, কিছু দল মানুষকে বিভ্রান্ত করে বলছে বিএনপি জুলাই সংস্কার চায় না। তিনি আওয়ামী লীগের স্বাধীনতা ইতিহাস উপেক্ষার সমালোচনা করেন এবং দলীয় নেতাকর্মীদের সতর্ক করেন। অনুষ্ঠানে বেশ কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
হবিগঞ্জ-৪ আসনে ভোটের মাঠে ৯ জন প্রার্থী থাকলেও আলোচনায় বেশি আছেন বিএনপির এস এম ফয়সল ও ইসলামী ফ্রন্টের মাওলানা তাহেরী।
ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলায় তেলবাহী ট্যাংকার ও ডাম্পট্রাকের সংঘর্ষের পর অটোরিকশা চাপা পড়ে রিপন মিয়া ও আবুল খায়ের নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হওয়ার পর মাধবপুর গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলা-মামলার ভয়ে গ্রামটি প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে।