জামালপুরে লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ উপকেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ
মাদারগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে চলা লোডশেডিংয়ের প্রতিবাদ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ উপকেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ গ্রাহকেরা।
মাদারগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে চলা লোডশেডিংয়ের প্রতিবাদ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ উপকেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ গ্রাহকেরা।
রাজধানীর মগবাজারের হাতিরঝিল সংলগ্ন বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগার পর তেজগাঁও ও শেরেবাংলা নগরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। পরে বিকল্প ব্যবস্থায় বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ ফিরলেও কিছু এলাকায় এখনো সরবরাহ বন্ধ রয়েছে।
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় নির্মাণাধীন ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র থেকে প্রায় দুই কোটি টাকার সরঞ্জাম লুটের অভিযোগ উঠেছে।
গোপালগঞ্জে তীব্র লোডশেডিংয়ের মধ্যে গ্রাহকদের হামলার আশঙ্কায় ওজোপাডিকো জেলা পুলিশ সুপারের কাছে দপ্তর, উপকেন্দ্র ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে।
দিনাজপুরের নবাবগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতি-২ থানায় জিডি করেছে। সোমবার সন্ধ্যা ৬টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী হামলার পর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
শুক্রবার রাত সাড়ে আটটার দিকে মদনগঞ্জ পাওয়ার গ্রিড বিদ্যুৎ উপকেন্দ্রে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে।