ভোক্তা অধিকার দিবসে বাজার সিন্ডিকেট ভাঙার দাবি
বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রতিবাদ সভার আয়োজন করে।
বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রতিবাদ সভার আয়োজন করে।
সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে গতকাল শুক্রবার থেকে পুরোদমে আমের সরবরাহ শুরু হয়েছে। মৌসুমের শুরুতেই দাম কমে যাওয়ায় সিন্ডিকেটের অভিযোগ তুলে চাষিরা দুশ্চিন্তায় রয়েছেন। এবার ৭০ হাজার ৯০০ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্য রয়েছে।
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, এমপিরা চাঁদাবাজির আশ্রয়-প্রশ্রয় দিলে তা বন্ধ করা অসম্ভব। শাহ আলী পাইকারি কাঁচাবাজার পরিদর্শনকালে তিনি বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজির সমস্যা তুলে ধরেন। ব্যবসায়ীদের অভিযোগ শুনে তাঁরা সত্য কথা বললে পাশে থাকবেন বলে আশ্বাস দেন।
বিভিন্ন পাইকারি বাজারে সিন্ডিকেট করে দামও বাড়িয়ে দেওয়া হয়েছে। তাই বাড়তি দামে পণ্য কিনতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ঝিনাইদহের শৈলকূপায় হাট পরিদর্শনে গিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান মজুতদারদের সতর্ক করে বিশেষ ক্ষমতা আইনের আওতায় মৃত্যুদণ্ডের শাস্তির কথা উল্লেখ করেছেন এবং বাজার সিন্ডিকেট ভেঙে ফেলার ঘোষণা দিয়েছেন।
নওগাঁয় চিনিগুড়া চালের দাম কেজিতে সর্বোচ্চ ৪৫ টাকা বেড়ে ১৮০ থেকে ২০০ টাকায় পৌঁছেছে। করপোরেট সিন্ডিকেট ও অবৈধ মজুতের অভিযোগ তুলে বাজার মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছেন ক্রেতা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।
সিলেটের টিলাগড় মোড়ে ‘কৃষকের হাট’ উদ্বোধন করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিন্ডিকেটের অধীনে বাজার নিয়ন্ত্রণের যুগ শেষ হবে। কৃষক-ভোক্তা সংযোগ স্থাপন করে দাম স্থিতিশীল রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এআই-ভিত্তিক সাপ্লাই চেইনসহ বিভিন্ন পদক্ষেপের কথা জানান।
মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য নতুন কোনো গল্প নয়। গত দুই দশকের অভিজ্ঞতা আমাদের দেখিয়েছে যে বাজার খোলা এবং বাজার বন্ধ হওয়ার পুনরাবৃত্ত চক্রের মধ্যেই আমরা ঘুরপাক খাচ্ছি। ২০০৮ সালে বন্ধ, ২০১৬ সালে আবার চালু, ২০১৮ সালে আবার বন্ধ, ২০২২ সালে নতুনভাবে চালু এবং ২০২৪ সালে আবার স্থগিত—এই ইতিহাস একটি কঠিন সত্যের দিকে ইঙ্গিত করে: সমস্যাটি বাজার খোলা বা বন্ধ হওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; সমস্যাটি আমাদের শ্রম অভিবাসনব্যবস্থার ভেতরেই নিহিত।