
বগুড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত
নিহত তিনজনের বাড়ি নওগাঁ সদর উপজেলার চকদেব মুনিয়া এলাকায়। তাঁরা একই মোটরসাইকেলের আরোহী ছিলেন।

নিহত তিনজনের বাড়ি নওগাঁ সদর উপজেলার চকদেব মুনিয়া এলাকায়। তাঁরা একই মোটরসাইকেলের আরোহী ছিলেন।

বাস কাউন্টারে হামলা ও শ্রমিককে মারধরের প্রতিবাদে নওগাঁ থেকে ঢাকাসহ দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

নওগাঁ শহরে বুধবার দুপুরে এক ঘণ্টার বৃষ্টিতেই বিভিন্ন রাস্তায় গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পয়োবর্জ্য অপসারণে অব্যবস্থাপনা ও নির্মাণসামগ্রী সড়কে ফেলে রাখায় এই সমস্যা দেখা দিচ্ছে। বাসিন্দা ও ব্যবসায়ীরা জানিয়েছেন, এতে তাঁদের দুর্ভোগ অসীম।

কখনো কৃষিশ্রমিক, আবার কখনো ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন আবদুল কাদের। চারজন মানুষের সংসারে একমাত্র উপার্জন করা মানুষ তিনি।

নওগাঁয় অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে। মোটরসাইকেলে একবার ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে, ১২৫ কিলোমিটার চালানোর পর আবার তেল পাওয়া যাবে। গ্রাহকরা স্বচ্ছতার প্রশংসা করলেও লাইনে দাঁড়িয়ে ভোগান্তির অভিযোগ করেছেন।

নওগাঁ শহরের এক গ্যারেজে মেরামতাধীন বাসের ভিতর থেকে বি আর সুপার পরিবহনের চালক সহকারী জাহিদ ইসলামের (২২) মরদেহ উদ্ধার হয়েছে। গতকাল রাতে সহকর্মীর সঙ্গে বাসে ঘুমিয়ে পড়েন তিনি। পুলিশ ময়নাতদন্ত করে মৃত্যুর কারণ নির্ণয় করবে।

আমের মুকুল আসার পর থেকে অনাবৃষ্টি ও খরায় দুশ্চিন্তায় ছিলেন নওগাঁর আম ও বোরো চাষিরা। অপেক্ষা শেষে ফাল্গুনের বৃষ্টি তাঁদের কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

নওগাঁ জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতিসহ ১২টি পদে জয় পেয়েছেন বিএনপি–সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা।

নওগাঁয় ইফতারে টক দইয়ের ঘোল বা ‘পাতলা দই’ অপরিহার্য অনুষঙ্গ। দুধের দাম বাড়ায় হাঁড়িপ্রতি ২০–৩০ টাকা বেড়েছে দাম, তবু রোজাদারদের চাহিদা কমেনি, ফুটপাত থেকে প্রসিদ্ধ দোকান—সবখানেই বিক্রি জমজমাট।

রোজা উপলক্ষে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রির দ্বিতীয় দিনে নওগাঁ শহরের আনন্দনগর খেলার মাঠে বিশৃঙ্খলা দেখা গেছে। লাইনে দাঁড়ানো নিয়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনাও ঘটেছে।

আগামীকাল শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। রোজা এলেই নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম বেড়ে যাওয়া যেন রেওয়াজে পরিণত হয়েছে। নওগাঁর বাজারে ইতিমধ্যে লেবু, কাঁচা মরিচ, বেগুন, শসা, আদা, রসুনসহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে।

তিনটি আসনে বিদ্রোহী প্রার্থী থাকা সত্ত্বেও বিএনপির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকায় পরাজয়ের আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে জয় পেয়েছেন নওগাঁর পাঁচটি আসনের বিএনপির প্রার্থীরা।