জেলা প্রশাসক সম্মেলন শুরু ৩ মে
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনের এ সম্মেলন উদ্বোধন করতে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনের এ সম্মেলন উদ্বোধন করতে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এবার দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারির ৯ দিন পরও কর্মস্থলে যোগ দেননি মু. রেজা হাসান। ডিসি হিসেবে নিয়োগ পাওয়ার পরও কী কারণে তিনি ওই পদে এখনো যোগ দেননি, এ নিয়ে স্পষ্ট কোনো তথ্যও দিতে পারছে না স্থানীয় প্রশাসন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নতুন জেলা প্রশাসক নিয়োগের তথ্য জানানো হয়।
বিভিন্ন বিতর্কের মধ্যে ঝিনাইদহের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসউদকে প্রত্যাহার করা হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেনকে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার বিদায়ী জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান প্রেসক্লাবের বিদায়ী অনুষ্ঠানে বলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক তাঁকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়োগে অনিয়ম নিয়ে নোট অব ডিসেন্ট দেওয়ায় এ ঘটনা ঘটে। তিনি চাকরিকালের অন্যান্য অভিজ্ঞতাও শেয়ার করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকার নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকার বর্তমান ডিসি মো. রেজাউল করিমকে বদলি করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব পদে।
জনপ্রশাসন মন্ত্রণালয় ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক নিযুক্ত করেছে। রবিবার প্রজ্ঞাপন জারির মাধ্যমে পুরোনো ডিসিদের প্রত্যাহার করে নতুন নিযোগ দেওয়া হয়। এই পরিবর্তন জনপ্রশাসনে গুরুত্বপূর্ণ।
সরকার আরও ১৪টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ করেছে। এর ফলে মোট ৫৬টি জেলায় প্রশাসকরা চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ করবেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বিস্তারিত তথ্য জানানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আজ রোববার ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক নিযুক্তির প্রজ্ঞাপন জারি হয়েছে। ঢাকার বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত উপসচিবসহ বিভিন্ন পদের কর্মকর্তাদের মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে। এর আগে ১৫ মার্চ পাঁচটি জেলায় নতুন নিয়োগ দেওয়া হয়েছিল।
জাতীয় নির্বাচন, জঙ্গল সলিমপুরে অভিযান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বিভিন্ন মানবিক উদ্যোগসহ গত ছয় মাসের কর্মকাণ্ড সাংবাদিকদের কাছে তুলে ধরেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।