গজারি বনে লোকগানের সুরে প্রকৃতি রক্ষার অঙ্গীকার
মাওনা ইউনিয়নের ফুলানীরছিট গ্রামে ‘লোকগানের সুরে গজারিগড়ে আড্ডা’ শিরোনামে লোকগানের আয়োজন করে পরিবেশবাদী সংগঠন ‘নদী ও প্রকৃতি ফাউন্ডেশন’।
মাওনা ইউনিয়নের ফুলানীরছিট গ্রামে ‘লোকগানের সুরে গজারিগড়ে আড্ডা’ শিরোনামে লোকগানের আয়োজন করে পরিবেশবাদী সংগঠন ‘নদী ও প্রকৃতি ফাউন্ডেশন’।
চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের সিডিএ আবাসিক এলাকায় ব্রাদার্স অ্যাগ্রো নামে একটি খামার থেকে শাহিওয়াল জাতের সাতটি গরু লুট করে নিয়ে গেছে ডাকাতদল। আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে খামারের এক কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে এই ডাকাতির ঘটনা ঘটে।
চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত এই এলাকাটির নাম-জঙ্গল সলিমপুর। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এটি হয়ে উঠেছে সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা। সরকারি খাসজমি হওয়ায় এলাকাটিতে কারাগার, আইটি পার্ক নির্মাণসহ ১১টি প্রকল্পের উদ্যোগ নিয়েছিল সরকার। তবে বেহাত হওয়া সরকারি জায়গাগুলো পুনরুদ্ধার করতে না পারায় এসব প্রকল্প বাস্তবায়ন করা যাচ্ছে না।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আজ সোমবার যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের নেতৃত্বে ৯ জনসহ মোট ১১ রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের নতুনহাট-ভোটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অন্তর চন্দ্র বর্মণ নতুনহাট-ভোটাপাড়া এলাকার ক্ষীরেন্দ্রনাথ বর্মণের ছেলে। সে স্থানীয় বলরামহাট উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের বুড়িগোয়ালিনী, দাতিনাখালী, নীলডুমুর, পোড়াকাটলা, কলবাড়ি, চন্ডীপুর, আড়পাঙ্গাসিয়া; মুন্সিগঞ্জ ইউনিয়নের সিহংড়তলী, চুনকুড়ি, হরিনগর এবং শ্যামনগর উপজেলা সদরে মুক্তকণ্ঠ ট্রাস্টের উদ্যোগে ৩০০টি কম্বল বিতরণ করা হয়েছে।
কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় গুলিতে এক তরুণী নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, স্থানীয় পাহাড়ে থাকা সন্ত্রাসী দলের সঙ্গে মানব পাচারকারীদের গোলাগুলির সময় ওই তরুণী গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়া পাড়ার পাহাড়ের পাদদেশে এই গোলাগুলির ঘটনা ঘটে।
নোয়াখালীতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজের ৯ দিন পর এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের কোটরা মহব্বতপুর গ্রামের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
আজ শুক্রবার সকালে মুক্তকণ্ঠ ট্রাস্টের কম্বল পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করছিলেন ষাটোর্ধ্ব সালেহা বেগম। তাঁর বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের দিঘী দক্ষিণপাড়া গ্রামে।
রাঙামাটিতে পিকআপ দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলার সদর উপজেলার মগবান ইউনিয়নের রাইন্যাটুগুন রিসোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাঠবোঝাই পিকআপটি পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় জামায়াতের স্থানীয় এক নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার রাতে উপজেলার তালমা ইউনিয়নের কদমতলী সেতুর কাছে এ ঘটনা ঘটে।
একুশে পদক পাওয়া সাংবাদিক মানিক চন্দ্র সাহা হত্যা মামলার পুনঃ তদন্তের দাবি জানিয়েছেন খুলনার সাংবাদিক নেতারা। সাংবাদিক মানিক সাহার ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের পৃথক স্মরণসভা থেকে এ দাবি জানানো হয়।