অন্ধ্রপ্রদেশে স্টিল কারখানায় তপ্ত গলিত লোহা পড়ে ৮ শ্রমিকের মৃত্যু
বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে দুর্ঘটনায় আট শ্রমিক নিহত ও ছয়জন দগ্ধ হয়েছেন।
বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে দুর্ঘটনায় আট শ্রমিক নিহত ও ছয়জন দগ্ধ হয়েছেন।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি শ্রমিক মুরাদ শেখের (৩৪) মরদেহ ১৫ দিন পর শনিবার দেশে পৌঁছে রাজবাড়ীতে দাফন সম্পন্ন হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন তিনি। স্ত্রী ও সন্তানরা অসহায় হয়ে পড়েছে।
হুমকি পাওয়া আজিজ উদ্দিন নগরের বায়েজিদ বোস্তামী থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক। চট্টগ্রামে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় গুলিতে নিহত ‘সন্ত্রাসী’ সরোয়ার হোসেন ওরফে বাবলার ছোট ভাই তিনি। গত রোববার তাঁকে মুঠোফোনে হুমকি দেওয়া হয় বলে তিনি পুলিশকে জানিয়েছেন।
রাজবাড়ীর গোয়ালন্দে একটি ফার্নেস অয়েল তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিক ঘটনার চার দিন পর মারা গেছেন। ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে রাজনৈতিক সহিংসতায় ৬ জন নিহত এবং মব সহিংসতায় ১৭ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া নারী, শিশু ও শ্রমিক নির্যাতনের পাশাপাশি সাংবাদিক নির্যাতনের ঘটনাও উঠে এসেছে প্রতিবেদনে।
নিহত মোস্তফা কামাল কাহারোল উপজেলার দশমাইল গড়নুরপুর এলাকার সাইরুদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন ট্রাকচালক ও শ্রমিক সংগঠনের সদস্য।
পুরান ঢাকার গেন্ডারিয়ায় ভূগর্ভস্থ পানির ট্যাংক পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব্বির নামের ১৮ বছর বয়সী এক বৈদ্যুতিক মিস্ত্রি নিহত হয়েছেন।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদের সেন্টারিং ধসে হযরত বনি নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।
কক্সবাজার-টেকনাফ সড়কের কোটবাজার স্টেশন এলাকায় বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পালানোর সময় পিকআপ ভ্যানটির ধাক্কায় অন্তত চারটি অটোরিকশা দুমড়েমুচড়ে গেছে।
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় ট্রাকের ধাক্কায় সাজ্জাদ সাকিব (২৫) নামের পরিবহনশ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাক জব্দ করা হয়েছে, কিন্তু চালক পালিয়ে যান। মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য ডিএমসি মর্গে রাখা হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের কাছে আন্ধারমানিক নদের ওপর নির্মাণাধীন চার লেনের এক্সট্রাডোজড কেব্ল সেতুর শাটার ভেঙে রাসেল হাওলাদার (২৬) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।