এলিয়েন গরু
মকবুল সাহেব হতভম্ব হয়ে গরুর ব্যাপারীর দিকে তাকিয়ে রইলেন। লোকটা রসিকতা করছে বলে মনে হলো না। এবং আশ্চর্যের ব্যাপার হলো, লোকটা তাঁর সামনেই তাঁর মতো গরু কিনতে আসা আরও দুজনকে ওই একই পরামর্শ দিল।
মকবুল সাহেব হতভম্ব হয়ে গরুর ব্যাপারীর দিকে তাকিয়ে রইলেন। লোকটা রসিকতা করছে বলে মনে হলো না। এবং আশ্চর্যের ব্যাপার হলো, লোকটা তাঁর সামনেই তাঁর মতো গরু কিনতে আসা আরও দুজনকে ওই একই পরামর্শ দিল।
এলজিআরডি প্রতিমন্ত্রী জানান, টানা বৃষ্টির কারণে ব্যবসায়ীরা মেট্রোস্টেশনের নিচে গরু নিয়ে আশ্রয় নিয়েছিলেন।
কলকাতার জনপ্রিয় পশুর হাটে গরু নেই। ঈদুল আজহা উপলক্ষে প্যারেড গ্রাউন্ডে হবে প্রধান ঈদের নামাজ।
চট্টগ্রামে কোরবানির পশু কেনার ধরন এখন বদলে যাচ্ছে। কয়েক বছর আগেও অধিকাংশ মানুষ নির্ভর করতেন সাগরিকা, বিবিরহাট কিংবা অস্থায়ী পশুর হাটের ওপর। এখন ধীরে ধীরে সেই জায়গা নিচ্ছে খামার। এর পেছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, খামারে ভিড় কম। কাদা, যানজট ও ঠেলাঠেলির ঝামেলা নেই। পরিবার নিয়ে গিয়ে নিশ্চিন্তে গরু দেখা যায়।
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর গরুর হাটে অস্বাভাবিক ছোট আকৃতির একটি গরু এনেছেন এক ব্যক্তিকে যেটি দেখে অবাক হয়েছেন হাটে আসা মানুষেরা।
ঝড়বৃষ্টির পর মৌলভীবাজারের কমলগঞ্জের ঐতিহ্যবাহী আদমপুর হাটে জমে ওঠে কোরবানির পশুর বাজার, যেখানে স্থানীয়ভাবে পালন করা গরু-মহিষই ছিল মূল আকর্ষণ।
ঝিনাইদহ সদর উপজেলার মায়াধরপুর গ্রামে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া মেহেরপুরের গাংনী উপজেলায় বজ্রপাতে মাঠে থাকা চারটি গরু মারা গেছে।
কোরবানির ঈদ সামনে রেখে জয়পুরহাটের পশুর হাটগুলোতে কেনাবেচা জমতে শুরু করেছে। তবে এবার আগের মতো বিশাল আকৃতির ষাঁড় গরু খুব একটা দেখা যাচ্ছে না।
কোরবানির ঈদ সামনে রেখে পাবনার বেড়া ও সাঁথিয়ার খামারিরা বাড়িতে কম বিক্রি করে হাটে গরু তুলতে চাইছেন। গোখাদ্যের দাম বাড়ায় পশুর দাম গত বছরের তুলনায় ২৫-৩০ শতাংশ বেড়েছে। দুই উপজেলায় গত বছরের চেয়ে বেশি পশু প্রস্তুত।
গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে ক্ষুব্ধ জনতা তিনজনকে পিটিয়ে হত্যা করেছে এবং তাদের পিকআপ ভ্যানে আগুন লাগিয়ে দিয়েছে। ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকায় এখন পরিস্থিতি স্বাভাবিক।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় টানা দুই দিনের বজ্রবৃষ্টিতে কোরবানির উপযোগী পশুসহ অন্তত ২৯টি গরু মারা গেছে। এতে অন্তত ২৩ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছে উপজেলার প্রাণিসম্পদ বিভাগ।
ইতিরানী জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের ঢাকাপট্টি চৌকিদারপাড়া মহল্লার বাসিন্দা। গত শনিবার গভীর রাতে তাঁদের তিনটি গরু চুরি হয়।