
মামলার সঠিক তদন্তে সরকারের সদিচ্ছা জরুরি
মুক্তকণ্ঠ ও ডেইলি স্টার ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের চার মাস পার হলেও ঘটনার নেপথ্যের পরিকল্পনাকারী বা সমন্বয়কারীরা এখনো চিহ্নিত না হওয়ার বিষয়টি উদ্বেগজনক বলেই আমরা মনে করি।

মুক্তকণ্ঠ ও ডেইলি স্টার ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের চার মাস পার হলেও ঘটনার নেপথ্যের পরিকল্পনাকারী বা সমন্বয়কারীরা এখনো চিহ্নিত না হওয়ার বিষয়টি উদ্বেগজনক বলেই আমরা মনে করি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম ও মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলামের বিরুদ্ধে অনুদানের প্রায় এক কোটি টাকার তথ্য গোপন করার অভিযোগ করেছেন সংগঠনটির কয়েকজন নেতা।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্রাকসু নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও ছাত্রশিবির নেতারা উপস্থিত ছিলেন। উপাচার্য আলোচনার আহ্বান জানিয়েছেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেও রাজনৈতিক পরিষদের সদস্য হিসেবে থাকবেন। তাঁর জায়গায় ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী নিযুক্ত হয়েছেন দেওয়ান আবদুর রশিদ (নীলু)। দলীয় ও সরকারি দায়িত্ব একসঙ্গে না চালানোর নীতি অনুসরণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খাগড়াছড়ির পানছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ গণতান্ত্রিক) এক নেতাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার সদর ইউনিয়নের সূতকর্মাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নেতার নাম নীতিদত্ত চাকমা (৪০)।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী মোহাম্মদ সম্রাট রোবায়েত। তাঁর অভিযোগ, সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর ছেলে ফারাজ করিম চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে দেননি তাজুল।

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি–সমর্থিত প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ৯৫ হাজার ৩৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারার বিরুদ্ধে আন্দোলনরত ১৫ কর্মচারীকে খুলনার মোংলা বন্দর ও পটুয়াখালীর পায়রা বন্দরে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে আন্দোলনে সমন্বয়কের দায়িত্ব পালন করা দুজনও রয়েছেন। আজ সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এই বদলি করা হয়।

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রামের যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন বলেন, নগর পুলিশ দুষ্কৃতকারী ব্যক্তিদের গ্রেপ্তার না করে তাঁদের তালিকা করে দায়সারা কাজ করেছে। তাঁদের চট্টগ্রাম নগরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

গোপালগঞ্জ-২ (সদর ও কাশিয়ানীর একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়ার নির্বাচনী প্রচারণার প্রধান সমন্বয়কারী মুজিবুর রহমান সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাগেরহাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী, যুগ্ম সমন্বয়কারীসহ ১২ জন দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে যুগপৎ আন্দোলনের শরিক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে সমর্থন দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক।