বন্যা মোকাবিলায় ১৩৬২ কোটি টাকার প্রকল্প নেবে পাউবো
পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিতে গত জুলাইয়ে চট্টগ্রামের বাঁশখালীতে প্রায় ৬০ শতাংশ এলাকা প্লাবিত হয় এবং সাড়ে চার হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বন্যা নিয়ন্ত্রণে ১ হাজার ৩৬২ কোটি ৫২ লাখ টাকার প্রকল্প নিতে উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।