বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ সামিরা আজিম
‘ফুটবল’ প্রতীক পেয়ে পরদিন থেকে প্রচার শুরু করেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সামিরা আজিম। আট দিনের মাথায় এই সমঝোতায় খুশি বিএনপির নেতা-কর্মীরা।
‘ফুটবল’ প্রতীক পেয়ে পরদিন থেকে প্রচার শুরু করেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সামিরা আজিম। আট দিনের মাথায় এই সমঝোতায় খুশি বিএনপির নেতা-কর্মীরা।
প্রার্থী তালিকায় পরিবর্তন হলে সংশ্লিষ্ট আসনের সব পোস্টাল ভোট বাতিল।
মানিকগঞ্জ-১ (শিবালয়-ঘিওর-দৌলতপুর) আসনে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে স্বেচ্ছাসেবক দলের ৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
জামায়াতে ইসলামীর নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন মামুনুল হক।
শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের সুরতহাল ও ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
মানিকগঞ্জের তিনটি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে একমাত্র নারী প্রার্থী বিএনপির আফরোজা খান।
বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের বিএনপির প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম (মণি) বলেছেন, ‘আমি যত দিন এমপি ছিলাম, চাঁদাবাজি করায় পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি তত দিন জেলে ছিল।’
জামায়াতের আমির বলেন, ‘আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি।’
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি জোটের প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘নির্বাচন নিয়ে আমরা শুরু থেকেই নানা কথা শুনেছি। একটা পর্যায়ে আমরা বুঝতে পারছিলাম যে নির্বাচনকে একটা বিপরীত দিকে দাঁড় করানোর চেষ্টা চলছে।’
শরীয়তপুর-১ (সদর-জাজিরা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল বহর নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
সোমবার মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে কর্মসূচি শেষে ফেরার পথে রাতে মাগুরা আদর্শ ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী সমাবেশে এ কথা বলেন জামায়াতের আমির শফিকুর রহমান।
ঝিনাইদহে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি বলেছেন, ‘দুর্নীতিবাজদের হাতে ব্যন্ডেজ দিয়ে হাত মুট করে দেওয়া হবে, যাতে তারা ওই হাত দিয়ে দুর্নীতি করতে না পারে।’