আওয়ামী লীগের লোকজন বলেছিল, ‘গুলি খেয়েছ, এলাকায় থাকতে পারবে না’: জবানবন্দিতে সাক্ষী
জুলাই গণ-অভ্যুত্থানে রাজধানীর মেরাদিয়ায় গুলিবিদ্ধ হয়েছিলেন বলে জবানবন্দিতে জানিয়েছেন সাক্ষী মো. রুহুল আমীন।
জুলাই গণ-অভ্যুত্থানে রাজধানীর মেরাদিয়ায় গুলিবিদ্ধ হয়েছিলেন বলে জবানবন্দিতে জানিয়েছেন সাক্ষী মো. রুহুল আমীন।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনা ভিন্ন খাতে নিয়ে প্রকৃত ঘটনা আড়াল করতে একাত্তর টিভির ফারজানা রুপা প্রতিবেদন তৈরি করেছিলেন। এ মামলায় দীপু মনি, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপাকে ১৪ মে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনায় ৫৮ জনের হত্যার তথ্য পাওয়া গেছে।
শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা দ্রুত এগোচ্ছে বলে জানিয়েছে হেফাজতে ইসলাম। সরকার ও প্রসিকিউশনকে ধন্যবাদ জানিয়ে তারা চিফ প্রসিকিউটরের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে। চূড়ান্ত প্রতিবেদন ৭ জুন দাখিল করা হবে।
‘হয় জঙ্গি হিসেবে স্বীকারোক্তি দিবি, নয় তোকে কেটে টুকরা টুকরা করে সমুদ্রের পানিতে ভাসিয়ে দেওয়া হবে অথবা এখানে রেখে পাগল বানিয়ে ঢাকা শহরে ছেড়ে দেওয়া হবে, ঢাকা শহরের অধিকাংশ পাগল আমাদের তৈরি।’
জুলাই সনদ যেটা বিএনপি স্বাক্ষর করেছে, সেটা অবিলম্বে বাস্তবায়ন শুরু করা দরকার বলে মন্তব্য করেছেন তাজুল ইসলাম।
জুলাই গণ–অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে মেনন ও কামরুলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। তাঁরা ন্যায়বিচার চেয়েছেন।
১৯৮৩ সালে এরশাদের শাসনামলে শেখ হাসিনাকে বন্দী রাখা হয়েছিল, জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লাহিল আমান আযমী।
মানবতাবিরোধী অপরাধের মামলায় শামীম ওসমানসহ ১২ আসামির অভিযোগ গঠনের আদেশ ৫ মে।
জুনাইদ আহ্মেদ পলক ফোন করে ইন্টারনেট বন্ধ করতে বলেছিলেন বলে জবানবন্দিতে বললেন সাবমেরিন কেব্ল কোম্পানির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মির্জা কামাল আহমেদ।
ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডে সাজাপ্রাপ্ত আসামি সাইদুর (শফিউর) রহমান ফারাবী জামিন পাওয়ার পর তাঁর সঙ্গে ছবি তুলে ফেসবুকে দিয়েছেন সাক্ষী মো. মাসরুর আনোয়ার চৌধুরী।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় তৎকালীন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ (পলক) টেলিফোনে ইন্টারনেট বন্ধ করার নির্দেশনা দিয়েছিলেন বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) একজন কর্মকর্তা।
আইসিটি-১-এ জেরায় জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী, জেআইসিতে গুমের জন্য সেনাবাহিনীর কাছ থেকে ক্ষতিপূরণ পাননি। তিনি ২০১৬ সালের ২২ আগস্ট থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গুম ছিলেন। মামলায় ১৩ আসামির মধ্যে ৩ জন গ্রেপ্তার, বাকি ১০ পলাতক।