১০-দলীয় জোটের প্রার্থীকে নিয়ে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে পাল্টাপাল্টি কর্মসূচি
নাটোর-৩ আসনে ‘১০-দলীয় জোটের’ প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এস এম জার্জিস কাদির। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাটোর জেলার সদস্যসচিব।
নাটোর-৩ আসনে ‘১০-দলীয় জোটের’ প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এস এম জার্জিস কাদির। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাটোর জেলার সদস্যসচিব।
মামলার অভিযোগে বলা হয়েছে, অর্থ আদায়ের উদ্দেশ্যে অপহরণ, ভয়ভীতি প্রদর্শন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্ল্যাকমেলিং কার্যক্রমে জড়িত ছিলেন তাহরিমা।
শুনানি শেষে বিচারক তাহরিমার রিমান্ড মঞ্জুর করলে জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীরা এজলাসের ফটকে বিক্ষোভ করতে থাকেন। এ সময় আদালতপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরে দুটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জুলাই গণ–অভ্যুত্থানের সম্মুখসারির দুই যোদ্ধা। তাঁরা জুলাই গণ–অভ্যুত্থানের চেতনা ধারণ করে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন বাস্তবায়নের প্রতিশ্রুতি দিচ্ছেন।
রংপুরে জুলাই আন্দোলনের সময় পুলিশের গুলি চালানোকে যুক্তিসংগত বলে যিনি প্রতিবেদন দিয়েছিলেন, সেই ডিআইজি আবু বকর সিদ্দীক এখনো পুলিশে বহাল রয়েছেন।
রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে দাঁড়িয়ে বড় পর্দায় নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠান দেখছিলেন ইমরান হোসেন ও মিজানুর রহমান।
রাষ্ট্র সংস্কারের প্রশ্নে আমরা এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। সংখ্যানুপাতিক পদ্ধতির (পিআর) ভিত্তিতে উচ্চকক্ষ গঠন এবং সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষের অনুমোদন বা ভেটো দেওয়ার ক্ষমতা সংস্কার কমিশনের এই প্রস্তাবেতে বিএনপি শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে।
চট্টগ্রাম: হাসনাত-মনজুর সাক্ষাৎ ঘিরে বিতর্ক
জাতীয় সংসদে জুলাই গণ-অভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচার এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা।
‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে শনিবার কিছু ব্যক্তি জাপার কার্যালয় দখল করে বাইরে দুটি ব্যানার টানিয়ে ও কার্যালয়ে তালা ঝুলিয়ে দখলে নেন।
বগুড়ায় জাতীয় পার্টির (জাপা) কার্যালয় দখল করে টাঙানো ব্যানার সরিয়ে নেওয়া হয়েছে। তবে আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে কার্যালয়ে লাগানো তালা এখনো খুলে দেওয়া হয়নি।
গত শনিবার ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে এনসিপির কয়েকজন নেতার নেতৃত্বে মিছিল নিয়ে বগুড়া শহরের কবি নজরুল ইসলাম সড়কে জাপার কার্যালয় দখলের ঘটনা ঘটে।