মহেশখালীর ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালে একটি বয়লার চালু
আজ বৃহস্পতিবার নগরের সিএনজি ফিলিং স্টেশনগুলোতে আগের কয়েক দিনের তুলনায় ভিড় কমেছে। পেট্রোবাংলা জানিয়েছে, মহেশখালীর ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালের একটি বয়লার চালু হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ আংশিক শুরু হয়েছে।