এলডিসি উত্তরণের সময় ৩ বছর বাড়াতে জাতিসংঘকে অনুরোধ বাংলাদেশের
সুরক্ষাবাদী প্রবণতা থেকে সরে এসে স্বল্পোন্নত দেশগুলোর জন্য বাজার প্রবেশাধিকার সংরক্ষণ ও সম্প্রসারণে জোর দেন রাশেদ আল তিতুমীর।
সুরক্ষাবাদী প্রবণতা থেকে সরে এসে স্বল্পোন্নত দেশগুলোর জন্য বাজার প্রবেশাধিকার সংরক্ষণ ও সম্প্রসারণে জোর দেন রাশেদ আল তিতুমীর।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, এখন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশ থাকবে, অতএব ধরে নিতে পারি যে এই শর্তটা তেমন একটা বাধা হবে না।
এনবিআর জানায়, গত ২০২৪–২৫ অর্থবছরে মোট রাজস্ব আয়ের মধ্যে শুল্কের অবদান ছিল ২৭ শতাংশ। কঠোরভাবে আন্ডার ও ওভার ইনভয়েসিং দমন করা হবে।
সিডিপির চেয়ারম্যান অধ্যাপক হোসে আন্তোনিও ওকাম্পো বাংলাদেশ সরকারকে জানিয়েছেন যে কমিটির মূল্যায়ন অনুযায়ী বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বৃদ্ধি করাই যথাযথ হবে জাতিসংঘ সাধারণ পরিষদের।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান অর্থনৈতিক সংকটে এলডিসি থেকে উত্তরণ সম্ভব নয়। আগের সরকারের দুরবস্থা কাটিয়ে উঠলে চিন্তা করা হবে। বিএনপি সরকার ফেব্রুয়ারিতে জাতিসংঘকে সময়সীমা পেছানোর চিঠি পাঠিয়েছে।
সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে নতুন বাণিজ্যমন্ত্রী বলেন, ভুল হলে ধরিয়ে দেবেন। সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে হবে।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, উপদেষ্টা পরিষদ গত বছরের মার্চে উত্তরণের যে সিদ্ধান্ত নিয়েছে, তা পাল্টিয়ে এখন নতুন করে বলতে হবে যে দেশে অভাবিত ঘটনা ঘটেছে, যা নিয়ন্ত্রণের বাইরে ছিল।
জাতিসংঘের ইউএন-ওএইচআরএলএলএস প্রতিবেদনে বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিতে দুর্বলতা চিহ্নিত হয়েছে। রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটের কারণে উত্তরণ ঝুঁকিপূর্ণ। অর্থমন্ত্রী বলেছেন, বর্তমানে উত্তরণের সুযোগ নেই।
এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতির জন্য তিন বছর সময় বাড়ানোর অনুরোধ করেছে বাংলাদেশ সরকার।
বিএফটিআইয়ের এক গবেষণা প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরা হয়েছে। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, তথ্যভান্ডার তৈরি এবং রপ্তানিকারকদের প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করার সুপারিশ করা হয় প্রতিবেদনে।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ইকোসকের অধিবেশনে বলেন, নজিরবিহীন রাজনৈতিক, সামষ্টিক অর্থনৈতিক, পরিবেশগত ও বৈশ্বিক অভিঘাতের কারণে বাংলাদেশ ও নেপাল এলডিসি থেকে উত্তরণের সময় বাড়াতে—২০২৯ সালের নভেম্বর পর্যন্ত আরও তিন বছরের আবেদন জানিয়েছে। পাশাপাশি তিনি এলডিসি গ্রুপের জরুরি পাঁচটি অগ্রাধিকার তুলে ধরেন।
তিন বছর নয়, স্বল্প সময় দেওয়ার পক্ষে মত দিয়েছে সিডিপি। এ জন্য আর্থিক খাত, রাজস্ব খাতসহ বিভিন্ন খাতে সংস্কার করার তাগিদ দিয়েছে সিডিপি।