স্যাটায়ারের আড়ালে ফেসবুকে নারীদের লক্ষ্য করে যৌন হয়রানি
ব্যঙ্গের নামে ফেসবুক পেজগুলোতে সফল নারীদের লক্ষ্য করে যৌন হয়রানিমূলক কনটেন্ট ছড়ানো হচ্ছে। ডিসমিসল্যাবের বিশ্লেষণে দেখা গেছে, পাঁচটি পেজ থেকে চার হাজারের বেশি পোস্টে ৬৬ শতাংশ লিঙ্গভিত্তিক গালি। অভিনয়-রাজনীতি-মিডিয়ার নারীরা সবচেয়ে বেশি আক্রান্ত।