মুন্সিগঞ্জে মুক্তকণ্ঠের ফটোসাংবাদিককে কুপিয়ে ও পিটিয়ে জখম, বিএনপি নেতা আটক
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় মুক্তকণ্ঠের ফিচার বিভাগের প্রধান আলোকচিত্রী কবির হোসেনকে কুপিয়ে ও তাঁর ছোট ভাইকে পিটিয়ে আহত করা হয়েছে।
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় মুক্তকণ্ঠের ফিচার বিভাগের প্রধান আলোকচিত্রী কবির হোসেনকে কুপিয়ে ও তাঁর ছোট ভাইকে পিটিয়ে আহত করা হয়েছে।
দেশে গত মে মাসে অন্তত ৫৫ জন সংবাদকর্মী হামলা, মামলা ও হুমকির শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ৩৮ জনই শারীরিকভাবে হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন তাদের মে মাসের প্রতিবেদনে জানিয়েছে মব সহিংসতায় ৩২ জন নিহত হয়েছে।
রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে একটি বেকারির সন্ধান পাওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
মালদ্বীপে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর ব্যক্তিগত অভিযোগ নিয়ে প্রামাণ্যচিত্র প্রচারের জন্য দুই সাংবাদিককে কারাদণ্ড দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংগঠনগুলো এতে তীব্র নিন্দা জানিয়েছে এবং মুক্তির দাবি তুলেছে। সরকার এটাকে গণমাধ্যমের ওপর হামলা বলে অস্বীকার করেছে।
দক্ষিণ এশিয়ায় সাংবাদিকতার সংকট, গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, সংবাদপত্রের রূপান্তর ও সেলফ–সেন্সরশিপের মতো বিষয়গুলো নিয়ে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন–এর সম্পাদক জাফর আব্বাস মুক্তকণ্ঠের সঙ্গে কথা বলেছেন।
দৈনিক সমকালের প্রকাশক এ কে আজাদ বলেছেন, তাঁর ব্যবসায়িক স্বার্থ রক্ষার জন্য সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। অনুসন্ধানী সংবাদ প্রকাশে চাপ পড়লে প্রথম ফোন আসে তাঁর কাছে। তিনি বলেন, ব্যবসায়িক নিরাপত্তার নিশ্চয়তা পেলে সাংবাদিকদের হাত ছাড়বেন।
দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, স্বাধীন গণমাধ্যমকে বিকশিত না হতে দিলে সরকারগুলোর পতন হয়। ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬’-এর প্রথম সেশনে তিনি অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। সাংবাদিকতার রাজনীতিকরণ এবং সম্পাদকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় করা মামলার মূল আসামিদের গ্রেপ্তারে পুলিশকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে।
দেশে একটি সুষ্ঠু গণমাধ্যম পরিবেশ নিশ্চিত করতে কাজ চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ‘পত্রিকার মালিক সমিতির সাথে প্রধানমন্ত্রীর ইতিমধ্যে বৈঠক হয়েছে।
বাংলাদেশে ভুয়া তথ্য বাড়ছে। এর জন্য মিডিয়ার সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মতিউর রহমান চৌধুরী উল্লেখ করেছেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সরকার উদ্যোগ নিচ্ছে।