তৃণমূলে চোখ রেখে আওয়ামী লীগ খুঁজছে ফেরার পথ
গণ–অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগের কার্যক্রমে রয়েছে নিষেধাজ্ঞা; তার মধ্যেই বাংলাদেশের রাজনীতিতে আবার জায়গা করে নেওয়ার চেষ্টায় দলটি।
গণ–অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগের কার্যক্রমে রয়েছে নিষেধাজ্ঞা; তার মধ্যেই বাংলাদেশের রাজনীতিতে আবার জায়গা করে নেওয়ার চেষ্টায় দলটি।
নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। একই সঙ্গে কার্যালয়ের দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি পোস্টার আকারে সাঁটানো হয়েছে।
আওয়ামী লীগের এই নেতার নাম সালাউদ্দিন আহমেদ মজুমদার। তিনি উপজেলার কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। সালাউদ্দিন আহমেদ ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
নির্বাচনের পরদিন পঞ্চগড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা খোলা–সংক্রান্ত ছড়িয়ে পড়া ভিডিওর বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, বিএনপি ও জামায়াতের মধ্যে দূরত্ব সংঘাতে রূপ নিলে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে লাভবান হবে। চট্টগ্রামে এক সংগঠক সমাবেশে তিনি দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উত্তাপ, পুলিশের দলীয়করণের শঙ্কা এবং আইনশৃঙ্খলার অবনতি নিয়ে সতর্ক করেন।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় করা মামলায় ২৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
নাটোরের নলডাঙ্গা উপজেলার কালীগঞ্জ বাজারে প্রকাশ্যে মারধরে আহত হওয়ার ২৬ দিন পর চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে তিনি নাটোর আধুনিক সদর হাসপাতালে মারা যান।
ফরিদপুর-২ (সালথা ও নগরকান্দা) আসনে বিএনপির প্রার্থী শামা ওবায়েদের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন সালথা উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী পাঁচ নেতা।
ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর আটটি থানা এলাকায় অভিযানে এই ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অরাজকতা ঠেকাতে পুলিশের বিশেষ অভিযানে আটক হয়েছিলেন লোকমান হোসেন (৫৫)। আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের ছবি এবং দলীয় কমিটিতে তাঁর নামের তালিকা দেখে তাঁকে আটক করা হয়।
জুলাই গণ–অভ্যুত্থানের পর পরিত্যক্ত থাকা বরগুনার বেতাগী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা ভেঙে নিয়ন্ত্রণ নিয়েছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের স্থানীয় নেতা–কর্মীরা।
রাজশাহীর গোদাগাড়ীতে ধানের শীষের প্রার্থীর পক্ষে প্রচারে নেমেছেন আওয়ামী লীগের স্থানীয় এক নেতা। প্রচারণায় গিয়ে মানুষকে বলছেন, ‘আমাদের একটা ছাতা দরকার।’