সংবাদ প্রকাশের পর ঢাকা স্ট্রিমের সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি
ঢাকা স্ট্রিমে প্রকাশিত দুটি সংবাদকে কেন্দ্র করে সংবাদমাধ্যমটির সম্পাদক ও সাংবাদিকদের হত্যার হুমকি দেওয়া হয়েছে।
ঢাকা স্ট্রিমে প্রকাশিত দুটি সংবাদকে কেন্দ্র করে সংবাদমাধ্যমটির সম্পাদক ও সাংবাদিকদের হত্যার হুমকি দেওয়া হয়েছে।
রাজধানীর দক্ষিণ বনশ্রীর সুধন চন্দ্র বর্মনকে ব্যাংক কর্মকর্তার পরিচয়ে ফোন করে প্রতারিত করে ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১ লাখ ২৪ হাজার ৯৯৭ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। তারা কাগজপত্র হালনাগাদের নামে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছিল। খিলগাঁও থানায় জিডি করা হয়েছে।
ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকার ঋণ নেওয়ার কাগজপত্র তৈরির অভিযোগে নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করার কথা জানিয়েছেন তিনি।
সাইবার বুলিং ও সামাজিক হেয় প্রতিপন্ন করার অভিযোগে ফেঞ্চুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পাল।
বাউফলে ছাত্রশক্তির আহ্বায়ক মো. রুহুল আমিনকে মেরে থানার সামনে ঝুলিয়ে রাখার হুমকি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে গতকাল রাতে বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জাহিদ হাসান বলেন, পুলিশের সাইবার অপরাধ বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। আমাকে সাধারণ ডায়েরি করার পরামর্শ দিয়েছেন। এরপর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
চট্টগ্রামে বাংলা টিভির সাংবাদিক বিপ্লব দে পার্থকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ইমন ২৪ ঘণ্টার মধ্যে গুলি করার হুমকি দেন। কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি হয়েছে। পুলিশ তদন্ত করে ইমনকে গ্রেপ্তারের চেষ্টা করছে।
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীর চার দিন ধরে সন্ধান মিলছে না। এ বিষয়ে ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে জুড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এ ঘটনায় ওই দিনই থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন আলমগীর হোসেনের স্ত্রী তাছলিমা আক্তার। তিনি জানান, স্বামীকে অনেক খুঁজেছেন, সন্ধান পাচ্ছেন না।
পঞ্চগড়-১ (সদর-তেঁতুলিয়া-আটোয়ারী) আসনে বিএনপির প্রার্থী নওশাদ জমিরের ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার পঞ্চগড় সদর থানা ও তেঁতুলিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।