নড়াইলে মাদ্রাসাছাত্রের মৃত্যু, পিটুনির অভিযোগে ৩ শিক্ষক আটক
নড়াইল সদর উপজেলার একটি কওমি মাদ্রাসার আবাসিক ছাত্র সৈয়দা সুলায়মান ইসলামের মৃত্যুকে ঘিরে পিটুনির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন শিক্ষককে আটক করেছে পুলিশ। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।