ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদুল জামিআয় একটি শূন্য স্থায়ী ইমাম–খতিব পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ জন্য আবেদন আহ্বান করা হয়েছে।
এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদুল জামিআর একটি শূন্য স্থায়ী ইমাম–খতিব পদ জনবল পূরণের জন্য ৫০ টাকার বিনিময়ে রেজিস্ট্রারের দপ্তরে আবেদন জমা দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক প্রদেয় অন্যান্য ভাতাদিসহ ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (জাতীয় বেতন স্কেল-২০১৫) টাকা বেতন হবে।
.ভালো ছাত্র মানেই কি ভালো কর্মজীবী, যা বলছে গবেষণা.প্রার্থীকে অবশ্যই সরকার কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩.৫০ অথবা সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ৩.০০সহ স্নাতকোত্তর পাস অর্থাৎ কামিল/ইসলামিক স্টাডিজ/আরবি/সমমানের বিষয়ে এমএ ডিগ্রিধারী এবং কোরআনে হাফেজ হতে হবে। প্রার্থীকে কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মসজিদে প্রথম শ্রেণির সমমানের পদে ইমাম হিসেবে কমপক্ষে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/গ্রেড/জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। অভ্যন্তরীণ প্রার্থীর ক্ষেত্রে যেকোনো একটি শর্ত শিথিলযোগ্য।
.অস্ট্রেলিয়ায় পড়াশোনা শেষে বিদেশি শিক্ষার্থীরা যেভাবে কাজ করতে পারেন .রেজিস্ট্রারের অনুকূলে প্রদেয় ৭৫০ টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট এবং সব পরীক্ষা পাসের সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ ৮টি দরখাস্ত ২৬ ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রারের (২০৩ নম্বর কক্ষে) নিকট পৌঁছাতে হবে। চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।






