সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, সার্কিট হাউস এবং উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়গুলোতে শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ৬টি ভিন্ন ক্যাটাগরিতে ৪৩ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। তবে এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

আবেদনের প্রক্রিয়াটি শুরু হয়েছে ২৫ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগের পদ ও যোগ্যতার বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো:

১. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৫টি পদ।
—গ্রেড ও বেতন স্কেল: ১৬তম গ্রেড (২১,৯০০-৫২,৯০০ টাকা)।
—যোগ্যতা ও দক্ষতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় অভিজ্ঞতা, স্প্রেডশিট ও প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।

২. হিসাব সহকারী: ১টি পদ।
—গ্রেড ও বেতন স্কেল: ১৬তম গ্রেড (২১,৯০০-৫২,৯০০ টাকা)।
—যোগ্যতা ও দক্ষতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় অভিজ্ঞতা, স্প্রেডশিট ও প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে। পাশাপাশি ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।

৩. অফিস সহায়ক: ২১টি পদ।
—গ্রেড ও বেতন স্কেল: ২০তম গ্রেড (২০,০০০-৪৮,৪০০ টাকা)।
—যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৪. নিরাপত্তা প্রহরী: ১১টি পদ।
—গ্রেড ও বেতন স্কেল: ২০তম গ্রেড (২০,০০০-৪৮,৪০০ টাকা)।
—যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

৫. বেয়ারার: ১টি পদ।
—গ্রেড ও বেতন স্কেল: ২০তম গ্রেড (২০,০০০-৪৮,৪০০ টাকা)।
—যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৬. পরিচ্ছন্নতাকর্মী: ৪টি পদ।
—গ্রেড ও বেতন স্কেল: ২০তম গ্রেড (২০,০০০-৪৮,৪০০ টাকা)।
—যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে জেএসসি (অষ্টম শ্রেণি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা:
১৫ ডিসেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। উল্লেখ্য যে, বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনে বিশেষ সুবিধা:
অনলাইনে আবেদন ফরম সাবমিট করার পর প্রার্থীরা একটি ‘অ্যাপ্লিক্যান্টস কপি’ পাবেন। এতে যদি কোনো তথ্য ভুল থাকে কিংবা ছবি বা স্বাক্ষর অস্পষ্ট বা সঠিক না থাকে, তবে আবেদন ফি জমা দেওয়ার আগপর্যন্ত প্রার্থী পুনরায় নতুন করে আবেদন করার সুযোগ পাবেন। তবে ফি জমা দেওয়ার পর আর কোনো পরিবর্তনের সুযোগ থাকবে না।

আবেদন ফি:
টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে এসএমএস করে আবেদন ফরম সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।
১৬তম গ্রেডের পদের জন্য আবেদন ফি ১০০ টাকা ও সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা (অফেরতযোগ্য)।
২০তম গ্রেডের পদের জন্য আবেদন ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা (অফেরতযোগ্য)।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সব গ্রেডের পদের জন্য আবেদন ফি ৫০ টাকা, সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা নির্ধারিত রয়েছে।

আবেদনের প্রক্রিয়া ও সময়সূচি:
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিটি সিরাজগঞ্জ জেলার অফিশিয়াল ওয়েবসাইট এবং টেলিটকের জব পোর্টালে পাওয়া যাবে।
—অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ সময়: ১৫ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।