নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ‘চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ’ তাদের জনবল বৃদ্ধিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির রাজস্ব খাতের অধীনে বিভিন্ন গ্রেডের মোট ২২টি স্থায়ী পদে ৩৯৩ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ৮ নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে।
নিয়োগপ্রাপ্ত পদের বিস্তারিত তথ্য, শূন্য পদের সংখ্যা ও বেতনস্কেল নিচে দেওয়া হলো:
১. পারসোনেল অফিসার/সহকারী সচিব: ২ জন (গ্রেড-০৯, বেতন: ৪৪,০০০-১০৫,৯০০ টাকা)।
২. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এস্টেট): ১ জন (গ্রেড-০৯, বেতন: ৪৪,০০০-১০৫,৯০০ টাকা)।
৩. সহকারী পরিসংখ্যান কর্মকর্তা: ১ জন (গ্রেড-১০, বেতন: ৩২,০০০-৭৭,৩০০ টাকা)।
৪. লাইটিং অফিসার: ১ জন (গ্রেড-১১, বেতন: ২৫,০০০-৬০,৫০০ টাকা)।
৫. সহকারী পরিদর্শক (ক্রাফটস): ১ জন (গ্রেড-১১, বেতন: ২৫,০০০-৬০,৫০০ টাকা)।
৬. ইঞ্জিনচালক (১ম শ্রেণি): ৫ জন (গ্রেড-১২, বেতন: ২৪,৩০০-৫৮,৭০০ টাকা)।
৭. ইলেকট্রিশিয়ান/ইলেকট্রিশিয়ান গ্রেড-১: ৩ জন (গ্রেড-১৪, বেতন: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা)।
৮. ইঞ্জিন চালক (২য় শ্রেণি): ৬ জন (গ্রেড-১৫, বেতন: ২২,৮০০-৫৫,২০০ টাকা)।
৯. ল্যান্ড সার্ভেয়ার: ২ জন (গ্রেড-১৫, বেতন: ২২,৮০০-৫৫,২০০ টাকা)।
১০. ওয়ার্ড কিপার: ১ জন (গ্রেড-১৫, বেতন: ২২,৮০০-৫৫,২০০ টাকা)।
১১. ল্যাব অ্যাসিস্ট্যান্ট: ১ জন (গ্রেড-১৫, বেতন: ২২,৮০০-৫৫,২০০ টাকা)।
১২. স্টুয়ার্ড: ১ জন (গ্রেড-১৬, বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা)।
১৩. জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট/জুনিয়র অডিটর: ২০ জন (গ্রেড-১৬, বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা)।
১৪. নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর: ৮০ জন (গ্রেড-১৬, বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা)।
১৫. অফিস সহকারী কাম হিসাব সহকারী (চট্টগ্রাম বন্দর মহিলা কলেজ): ১ জন (গ্রেড-১৬, বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা)।
১৬. অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (চট্টগ্রাম বন্দর মহিলা কলেজ): ১ জন (গ্রেড-১৬, বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা)।
১৭. সহকারী সাব ইন্সপেক্টর: ১০ জন (গ্রেড-১৬, বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা)।
১৮. গ্রিজার: ২০ জন (গ্রেড-১৭, বেতন: ২১,৪০০-৫১,৯০০ টাকা)।
১৯. লস্কর: ৫৫ জন (গ্রেড-১৯, বেতন: ২০,৫০০-৪৯,৬০০ টাকা)।
২০. ভান্ডারি: ১৯ জন (গ্রেড-২০, বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা)।
২১. খালাসি: ৬০ জন (গ্রেড-২০, বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা)।
২২. নিরাপত্তারক্ষী: ১০২ জন (গ্রেড-২০, বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
আবেদনকারীদের পদের ধরন অনুযায়ী অষ্টম শ্রেণি পাস, এসএসসি, এইচএসসি, কারিগরি ডিপ্লোমা, স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়া নির্দিষ্ট পদের জন্য বাণিজ্য, বিজ্ঞান ও কারিগরি বিষয়ে বিশেষায়িত ট্রেড কোর্স বা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতার প্রয়োজন হবে।
বয়সসীমা (৮ ডিসেম্বর ২০২৬ তারিখ অনুযায়ী):
অধিকাংশ পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩২ বছর। তবে বিশেষ ক্ষেত্রে শিথিলতা দেওয়া হয়েছে; ইঞ্জিনচালক (১ম শ্রেণি) পদের জন্য সর্বোচ্চ বয়স ৪০ বছর এবং ইঞ্জিনচালক (২য় শ্রেণি) পদের জন্য সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত আবেদন করা যাবে।
শারীরিক যোগ্যতা (সহকারী সাব ইন্সপেক্টর ও নিরাপত্তারক্ষী পদের জন্য):
পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও প্রসারণে ৩২ ইঞ্চি হতে হবে। এছাড়া সাঁতার জানা বাধ্যতামূলক।
নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৩ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও প্রসারণে ৩০ ইঞ্চি হতে হবে এবং সাঁতার জানা বাধ্যতামূলক।
আবেদন ফি:
আবেদন ফি অনলাইনে জমা দিতে হবে। ১ থেকে ৩ নম্বর পদের জন্য ২০০ টাকা; ৪ থেকে ৬ নম্বর পদের জন্য ১৫০ টাকা; ৭ থেকে ১৭ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ১৮ থেকে ২২ নম্বর পদের জন্য ৫০ টাকা নির্ধারিত হয়েছে।
আবেদন প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ তারিখ:
আগ্রহী প্রার্থীদের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্ধারিত অনলাইন আবেদন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে।
অনলাইনে আবেদন শুরুর তারিখ: ৮ নভেম্বর ২০২৬ (সকাল ১০টা)।
অনলাইনে আবেদনের শেষ তারিখ: ৮ ডিসেম্বর ২০২৬ (রাত ১২টা)।
আবেদন ফি জমাদানের শেষ তারিখ: ১০ ডিসেম্বর ২০২৬।