চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩ থেকে ২০ গ্রেডের মোট ১১টি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনের শেষ তারিখ ১ অক্টোবর ২০২৬।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পদের বিস্তারিত বিবরণ নিম্নরূপ:
১. রেজিস্ট্রার: ১টি পদ (গ্রেড-৩), বেতন স্কেল ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।
২. পরিচালক: ১টি পদ (গ্রেড-৩), বেতন স্কেল ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।
৩. পরিচালক: ১টি পদ (গ্রেড-৩), বেতন স্কেল ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।
৪. পিএস টু ভিসি (সহকারী রেজিস্ট্রার): ১টি পদ (গ্রেড-৭), বেতন স্কেল ২৯,০০০-৬৩,৪১০ টাকা।
৫. ল্যাব অ্যাসিস্ট্যান্ট: ২টি পদ (গ্রেড-১৩), বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা।
৬. গাড়িচালক: ১টি পদ (গ্রেড-১৬), বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৭. অফিস সহায়ক: ৪টি পদ (গ্রেড-২০), বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের jobs.cstu.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন সম্পন্ন করার পর আবেদনপত্রের প্রিন্ট কপি, দুই কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি এবং প্রয়োজনীয় নথিপত্রের হার্ডকপি জমা দিতে হবে। ১ থেকে ৪ নম্বর পদের জন্য ৭ সেট এবং ৫ থেকে ৭ নম্বর পদের জন্য ৫ সেট আবেদনপত্র জমা দেওয়া বাধ্যতামূলক।
আবেদনের সময়সীমা:
অনলাইনে আবেদনের শেষ সময় ১ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট। এছাড়া হার্ডকপি ৫ অক্টোবর ২০২৬ বিকেল ৪টার মধ্যে সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে রেজিস্ট্রারের কার্যালয়ে পৌঁছাতে হবে।
ঠিকানা: রেজিস্ট্রার, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অস্থায়ী ক্যাম্পাস, হোল্ডিং নং-০৯৩৭-০২, খলিশাডুলি, ওয়াপদা গেইট, কুমিল্লা রোড, চাঁদপুর সদর, চাঁদপুর-৩৬০০।
আবেদন ফি:
১ থেকে ৪ নম্বর পদের জন্য ২০০ টাকা, ৫ ও ৬ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ৭ নম্বর পদের জন্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে অনগ্রসর নাগরিক, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সব গ্রেডে আবেদন ফি মাত্র ৫০ টাকা (সার্ভিস চার্জ প্রযোজ্য)।
বিশেষ দ্রষ্টব্য:
২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আগের নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে যেসব প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছিল, তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।