আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা। চার দিনব্যাপী এই পরীক্ষা কার্যক্রম চলবে ৮, ১০, ১৩ ও ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার হলে পরীক্ষার্থীদের জন্য নির্দিষ্ট আট ধরনের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। এর পাশাপাশি সাধারণ ক্যালকুলেটর ব্যবহারের অনুমতিও দেওয়া হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের দেওয়া নির্দেশনা অনুযায়ী, পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা যেসব মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, সেগুলো হলো-

Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991Ex, Fx-991ES, Fx-991ES Plus ও Fx-991CW।

শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আটটি মডেলের ক্যালকুলেটর ছাড়াও শিক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

বৃত্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি নিম্নরূপ:

৮ ডিসেম্বর, মঙ্গলবার: বাংলা।
১০ ডিসেম্বর, বৃহস্পতিবার: ইংরেজি।
১৩ ডিসেম্বর, রোববার: গণিত।
১৫ ডিসেম্বর, মঙ্গলবার: বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়।

পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই নির্ধারিত পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।