আসন্ন ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রস্তুতি হিসেবে বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন সেট প্রকাশ করা হয়েছে। ঢাকা শহরের শিক্ষকবীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের শিক্ষক মোস্তাফিজুর রহমান এই প্রশ্নগুলো প্রণয়ন করেছেন। বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা 'দুই বিঘা জমি'-র ওপর ভিত্তি করে এই প্রশ্নগুলো সাজানো হয়েছে, যা শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের গভীরে প্রবেশ করতে সাহায্য করবে।
নিচে শিক্ষার্থীদের অনুশীলনের জন্য প্রশ্ন ও সঠিক উত্তরমালা দেওয়া হলো:
∎ দুই বিঘা জমি
১. ‘বেটা সাধুবেশে পাকা চোর অতিশয়।’ এখানে চোর বলা হয়েছে কাকে?
ক. উপেন খ. ভূস্বামী
গ. পারিষদ ঘ. মালী
২. ‘দুই বিঘা জমি’ কবিতায় প্রকাশিত মূল বিষয় কী?
ক. সম্পদলিপ্সা খ. বাগানবিলাস
গ. সাধুর শিষ্য ঘ. পাকা চোর
৩. ‘বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা’—এখানে ‘শান্ত হইল ব্যথা’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. ব্যথা সৃষ্টি হলো খ. ব্যথা বেশি হলো
গ. ব্যথা দূর হলো ঘ. মালী ব্যথা দিল
৪. উপেন জন্মভূমিকে ‘নিলাজ কুলটা ভূমি’ বলে ধিক্কার দিয়েছে কেন?
ক. যখন যার, তখন তার খ. দরিদ্র মাতা ছিল
গ. আঁচল ভরে রাখত ঘ. সেদিনের চিহ্ন নেই
৫. ‘তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে।’—এখানে ‘সাধু’ বলতে কাকে বোঝানো হয়েছে?
ক. ভূস্বামী খ. উপেন
গ. মালী ঘ. পারিষদ
৬. ‘সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে’–এখানে ‘সন্ন্যাসী’ শব্দ দিয়ে কী বোঝানো হয়েছে?
ক. গৃহবিবাগী খ. গৃহ আসক্ত
গ. গৃহ লুটেরা ঘ. গৃহবন্দী
৭. ‘ভূস্বামী’ শব্দের অর্থ কী?
ক. জমিদার খ. কৃষক
গ. মাঝি ঘ. চাষি
৮. ‘বিশ্বনিখিল’ শব্দের অর্থ কী?
ক. সমগ্র পৃথিবী খ. সুন্দর পৃথিবী
গ. আলোর জগৎ ঘ. ভুবন
৯. ‘গেহ’ শব্দের অর্থ?
ক. পানি খ. সমুদ্র
গ. ঘর ঘ. সবুজ
১০. ‘পাণি’ শব্দের অর্থ কী?
ক. হাত খ. মুখ
গ. আকাশ ঘ. বাতাস
১১. ‘লক্ষ্মীছাড়া’ শব্দের অর্থ কী?
ক. খারাপ খ. দুর্ভাগ্য
গ. বেদনা ঘ. হারানো
সঠিক উত্তরমালা:
১. ক, ২. ক, ৩. গ, ৪. ক, ৫. ক, ৬. ক, ৭. ক, ৮. ক, ৯. গ, ১০. ক, ১১. খ।