রাশিয়ার রাজধানী মস্কো এবং ক্রিমিয়া উপদ্বীপসহ দেশটির বিভিন্ন প্রান্তে রাতভর প্রায় ৭০০টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম চ্যানেলে এই সাফল্যের কথা জানিয়ে লিখেছে, ‘রাতভর আকাশ প্রতিরক্ষা বাহিনী ৬৯৯টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে।’
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনী রাজধানী মস্কোর লক্ষ্য করে মোট ৩৫৫টি ড্রোন ছুড়েছিল। তবে রুশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত সতর্ক ছিল এবং রাজধানীর কাছাকাছি পৌঁছানোর আগেই এর মধ্যে ৬৩টি ড্রোন ধ্বংস করা সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এত বিপুল সংখ্যক ড্রোন হামলার ঘটনা ঘটলেও রাশিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, প্রায় পাঁচ বছর ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘাতে ইউক্রেনের ওপর ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। বিশেষ করে শীতকাল ঘনিয়ে আসায় ইউক্রেনের জ্বালানি খাতের অবকাঠামোগুলোতে রুশ বাহিনীর হামলা আরও তীব্র হয়েছে।
অন্যদিকে, ইউক্রেন সোমবার এক দাবি করেছে যে, গত সপ্তাহান্তে লিবিয়া উপকূলে রাশিয়ার দুটি জাহাজে তারা হামলা চালিয়েছে। ইউক্রেনের দাবি অনুযায়ী, জাহাজ দুটির একটি বন্দরে নোঙর করা ছিল এবং অন্যটি কাছাকাছি সাগরে অবস্থান করছিল। এই অতর্কিত হামলায় রাশিয়ার অন্যতম নতুন একটি যুদ্ধজাহাজ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানানো হয়েছে।