চট্টগ্রাম সিটি করপোরেশনে সপ্তম ও নবম গ্রেডের দুই ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৯। আবেদনের শেষ তারিখ ৪ ডিসেম্বর ২০২৬।
১. পদের নাম: কনসালট্যান্ট (গাইনি অ্যান্ড অবস/অ্যানেসথেসিয়া/শিশুস্বাস্থ্য)
পদসংখ্যা: ৬
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি, যা বিএমডিসি কর্তৃক স্বীকৃত। এ ছাড়া স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস বা এমডি বা ডিসিএইচ বা এমসিপিএস বা সমমানের ডিগ্রি থাকতে হবে। মেডিক্যাল অফিসার হিসেবে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল
৫৮,০০০-১,২৬,৮০০ টাকা (৭ম গ্রেড)।
২. পদের নাম: মেডিক্যাল অফিসার (পুরুষ/নারী)
পদসংখ্যা: ৩
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি।
বেতন স্কেল
৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (৯ম গ্রেড)।
বয়সসীমা
২৪ নভেম্বর ২০২৬ তারিখে ১৮–৩২ বছর। ১ নম্বর পদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটে প্রবেশ নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে পারবেন।
আবেদন ফি
২২৩ টাকা (উভয় পদের জন্য)।
আবেদনের সময়সীমা
অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু: ২৪ নভেম্বর ২০২৬, সকাল ৯টা;
অনলাইনে আবেদনপত্র দাখিলের শেষ সময়: ৪ ডিসেম্বর ২০২৬, রাত ১১.৫৯টা।
বিস্তারিত দেখুন এই ঠিকানায়।