ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এবং পেশাজীবীদের অন্যতম বড় প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের ২০২৬-২৮ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প, ব্যাংকিং, শিক্ষা ও করপোরেট খাতের অভিজ্ঞ ২৫ জন বিশিষ্ট প্রাক্তন শিক্ষার্থীর সমন্বয়ে এই কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিজিএমইএর সাবেক সভাপতি, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাবেক প্রেসিডেন্ট এবং বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান ফারুক হাসান (সেশন ১৯৮০-৮১)।
সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বেস্ট শার্টস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল বিল্লাহ (সেশন ১৯৮৬-৮৭)। সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন এসকেআরপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ নাজমুল ইসলাম (সেশন ১৯৯৭-৯৮) এবং অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট তোহিদুল ইসলাম টিপু (সেশন ১৯৯৪-৯৫)।
কমিটির চারজন সহসভাপতি হলেন আমেনা শেখ সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সেলিনা সিদ্দিকা আন্না (সেশন ১৯৮০-৮১), স্নোটেক্স গ্রুপ ও সারা লাইফস্টাইলের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ (সেশন ১৯৮৮-৮৯), এমএম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ হুমায়ুন কবির (সেশন ১৯৯১-৯২) এবং বি অ্যান্ড বিএসএস ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. শাহাদাত হোসেন (সেশন ১৯৯৩-৯৪)।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পাঁচজন সদস্য। তারা হলেন কনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী আমিন চৌধুরী, শামীম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শামীম, রবি আজিয়াটা লিমিটেডের ফিক্সড ওয়্যারলেস অ্যাকসেস বিভাগের পরিচালক মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের জেনারেল ম্যানেজার নূর আহমেদ। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক (অর্থ) হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ রনি ইসলাম।
অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক মোহাম্মদ রবিউল বাশার (গবেষণা সম্পাদক), ইন্টারটেক বাংলাদেশের হেড অব হার্ডলাইনস অ্যান্ড এফঅ্যান্ডএস কাজী আহামাদুর রহমান (সমাজকল্যাণ সম্পাদক), দ্য সিটি ব্যাংক লিমিটেডের সিনিয়র ম্যানেজার মো. তাহসিন উল ফারহান (সাংস্কৃতিক সম্পাদক), মটোরোলা বাংলাদেশের সেলস ডিরেক্টর আসিফুর রহমান খান (ক্রীড়া সম্পাদক), ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলাউদ্দিন (প্রকাশনা সম্পাদক) এবং আমেরিকান অ্যান্ড এফার্ড বাংলাদেশ লিমিটেডের হেড অব সাপ্লাই চেইন হাসিন বুলবুল ফেরদৌস (আন্তর্জাতিক সম্পাদক)।
সহকারী পদে দায়িত্ব পেয়েছেন জনতা ব্যাংক পিএলসির এসপিও মো. গোলাম মোস্তফা (সহকারী ক্রীড়া সম্পাদক), এমআরকে-র ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম (সহকারী সমাজকল্যাণ সম্পাদক), নেক্সটজেন গ্রিনের প্রতিষ্ঠাতা, সিইও ও লিড এক্সপার্ট এরিকা শুভ্রা হালদার (সহকারী সাংস্কৃতিক সম্পাদক) এবং বিপিও সার্ভিস (বাংলাদেশ) লিমিটেডের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর মো. সাদ্দাম হোসেন (সহকারী প্রকাশনা সম্পাদক)।
কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ মোজাম্মেল হক তুষার এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ঢাকা জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক শেখ তানভীর আহমেদ।
নবগঠিত এই কমিটি ক্লাবের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও পেশাগত নেটওয়ার্কিং সম্প্রসারণ এবং সদস্যদের সুযোগ-সুবিধা উন্নয়নের পাশাপাশি শিক্ষা ও পেশাগত উৎকর্ষ সাধনে কাজ করবে। এছাড়া সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম জোরদার করা, তরুণ প্রজন্মের পেশাগত বিকাশ এবং উদ্যোক্তা উন্নয়নের বিষয়ে বিশেষ গুরুত্ব দেবে এই কমিটি। ক্লাবের প্রত্যাশা, বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে প্রতিষ্ঠিত প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা, দক্ষতা ও সম্মিলিত নেতৃত্ব সংগঠনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে এবং সদস্যদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করবে।