বাংলাদেশ ইসলামি গীতিকার পরিষদের (বিআইজিপি) ২০২৬-২০২৭ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এই নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম তাওহিদ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো. রাশেদুজ্জামান। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাশেদ বিন শফিক।
গত ২৫ সেপ্টেম্বর সংগঠনের চতুর্থ সেশনের কার্যনির্বাহী কমিটির শীর্ষ তিনটি পদের জন্য গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। পরবর্তীতে মঙ্গলবার (৬ অক্টোবর) আহ্বায়ক কমিটি এবং নবনির্বাচিত এই তিন শীর্ষ নেতার মতামতের ভিত্তিতে অন্যান্য পদের দায়িত্বশীলদের নাম চূড়ান্ত করা হয়।
নতুন এই কমিটিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রথিতযশা গীতিকার সাইফ সিরাজ, মুজাহিদুল ইসলাম বুলবুল, নুমান আব্দুর রহিম, আনিসুর রহমান শিপলু এবং কাজী মারুফ।
কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মারিফুল ইসলাম ও আলমগীর হোসাইন। সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাহমুদুল হাসান (শওকী), সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ আল মামুন এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন নাজমুল ইসলাম হেলালী। অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোস্তাকিম বিল্লাহ তাহজিব এবং সহ-অর্থ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ইউসুফ হুজাইফা।
তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মুহাম্মাদ সাঈদ মাসরুর। এই পদের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ তাজরিয়ান এবং সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মিসবাহ উদ্দিন খান।
লিরিক প্রশিক্ষণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন যোবায়ের বখতিয়ার, যুগ্ম লিরিক প্রশিক্ষণ সম্পাদক পদে ফয়েজ হাবীব এবং সহ-লিরিক প্রশিক্ষণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুনির শফিক। গীতিকার কল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নূরুল নাহিদ, যুগ্ম গীতিকার কল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মাদ মান্না মাহফুজ এবং সহ-গীতিকার কল্যাণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মুক্তাদির আহমাদ।
প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সাইফুর রহমান রানা। যুগ্ম প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এহসান উল্লাহ মিনহাজ এবং সহ-প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশিক ইসলাম।
নির্বাহী সদস্য হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন নাজিম উদ্দীন আনসারী, বিল্লাল হোসাইন আরজু, শহিদুল ইসলাম, ওলীউল্লাহ সাদী, মুহাম্মাদ সিরাজুল্লাহ, কাউসার মাহমুদ সাদী, রাশেদ বিন সুবহান এবং মো. মাহফুজ সরকার।