কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্থায়ী শিক্ষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির মোট ১২টি ভিন্ন বিভাগে সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে ১৮ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের স্থায়ী নাগরিক হিসেবে যারা আগ্রহী, তারা নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদনপত্র জমা দিতে হবে।
নিয়োগের জন্য বিভাগ ও পদবিন্যাস নিম্নরূপ:
১. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ: প্রভাষক (স্থায়ী) ২টি পদ।
২. রাষ্ট্রবিজ্ঞান বিভাগ: প্রভাষক (স্থায়ী) ২টি পদ (আবেদনের বিষয়: রাষ্ট্রবিজ্ঞান, সরকার ও রাজনীতি, রাজনীতি বিজ্ঞান)।
৩. লোকপ্রশাসন বিভাগ: প্রভাষক (স্থায়ী) ১টি পদ এবং সহকারী অধ্যাপক (স্থায়ী) ১টি পদ (আবেদনের বিষয়: লোকপ্রশাসন, রাষ্ট্রনীতি ও লোক প্রশাসন)।
৪. সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগ: প্রভাষক (স্থায়ী) ২টি পদ (আবেদনের বিষয়: সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল ওয়ার্ক)।
৫. ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ: প্রভাষক (স্থায়ী) ১টি পদ (আবেদনের বিষয়: ডেভেলপমেন্ট স্টাডিজ, অর্থনীতি, লোকপ্রশাসন)।
৬. শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগ: প্রভাষক (স্থায়ী) ২টি পদ।
৭. ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ বিভাগ: প্রভাষক (স্থায়ী) ১টি পদ (আবেদনের বিষয়: ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ, ফোকলোর স্টাডিজ)।
৯. ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ: প্রভাষক (স্থায়ী) ১টি পদ (আবেদনের বিষয়: ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট, ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, আইন, আল-ফিকহ অ্যান্ড ল, আইন ও বিচার)।
১০. এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগ: প্রভাষক (স্থায়ী) ১টি পদ (আবেদনের বিষয়: এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট)।
১২. বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ: প্রভাষক (স্থায়ী) ১টি পদ (আবেদনের বিষয়: বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং)।
বেতন ও সুযোগ-সুবিধা:
সহকারী অধ্যাপক পদের জন্য জাতীয় বেতন স্কেলের ৬ষ্ঠ গ্রেডে বেতন হবে ৭১,০০০–১,৩৪,০০০ টাকা এবং প্রভাষক পদের জন্য ৯ম গ্রেডে বেতন নির্ধারিত হয়েছে ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা।
আবেদনের যোগ্যতা:
সহকারী অধ্যাপক পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি বা সমমানের ডিগ্রিসহ অন্তত ১ বছরের শিক্ষকতা বা গবেষণার অভিজ্ঞতা ও অন্তত ১টি প্রকাশনা থাকতে হবে। অথবা সংশ্লিষ্ট বিষয়ে এমফিল বা সমমানের ডিগ্রিসহ অন্তত ২ বছরের শিক্ষকতা বা গবেষণার অভিজ্ঞতা ও ২টি প্রকাশনা থাকতে হবে। অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ অন্তত ৩ বছরের শিক্ষকতা বা গবেষণার অভিজ্ঞতা ও ২টি প্রকাশনা থাকতে হবে। এছাড়া প্রভাষক পদের জন্য প্রয়োজনীয় সকল যোগ্যতা অবশ্যই থাকতে হবে।
প্রভাষক পদের জন্য বিজ্ঞান বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় মোট জিপিএ–৯.০০ থাকতে হবে। বিজ্ঞান ব্যতীত অন্যান্য বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে উভয় পরীক্ষার জিপিএর যোগফল ন্যূনতম ৮.০০ হতে হবে। তবে কোনো পরীক্ষায় পৃথকভাবে জিপিএ–৩.৫০-এর নিচে থাকা যাবে না (সনাতন পদ্ধতিতে উভয় পরীক্ষায় প্রথম বিভাগ)। স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ–৪.০০-এর মধ্যে অন্তত ৩.৫০ থাকতে হবে (সনাতন পদ্ধতিতে প্রথম শ্রেণি)। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য হবে না।
আবেদন প্রক্রিয়া:
আবেদন ফরম অগ্রণী ব্যাংক (পিএলসি), ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা, কুষ্টিয়া থেকে ১০০ টাকার বিনিময়ে সংগ্রহ করা যাবে। এই ক্ষেত্রে রেজিস্ট্রার, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার অনুকূলে অগ্রণী ব্যাংকের যেকোনো শাখা থেকে ১,০০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে অর্ডার সংযুক্ত করতে হবে। আর যাঁরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফরম সংগ্রহ করবেন, তাঁদের ১,১০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে অর্ডার জমা দিতে হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, নম্বরপত্র এবং সদ্য তোলা পাসপোর্ট আকারের ৩ কপি সত্যায়িত ছবিসহ পূর্ণ ১০ সেট আবেদনপত্র ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে রেজিস্ট্রার, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বরাবর পৌঁছাতে হবে। বর্তমানে যারা চাকরিতে নিয়োজিত আছেন, তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন পৌঁছানোর শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৬ (অফিস চলাকালে)।