অনুভবের এ এক অদ্ভুত নেশা। ঘুমে কাদা তাতাইয়ের গায়ের গন্ধ না নিলে যেন দিনই শুরু হয় না। এককালে ছিল নিশাচর। আজকাল ঘুম ভাঙে সকাল সকাল। তাতাই হওয়ার পর থেকে একটু একটু করে নিজেকে বদলেছে সে। দিগ্বিদিক আড্ডা থেমেছে, রাত জেগে কম্পিউটারে বসে সিনেমা দেখা বন্ধ হয়েছে। আগে সপ্তাহে এক দিন বন্ধুদের পাল্লায় পড়ে পানশালায় যাওয়া হতো, সেটাও বন্ধ হয়েছে অনেক দিন। তার পৃথিবী ছোট হতে হতে এখন এসে দাঁড়িয়েছে তাতাইয়ের মুখে, গায়ের গন্ধে।

তাতাইয়ের গায়ে ঘোরলাগা গন্ধ। অনুভব ছাড়া আর কেউ তা টের পায় না। অপারেশন থিয়েটার থেকে অনুভবের কোলে তাতাইকে তুলে দেয় নার্স নাজমা। এত ছোট্ট শিশু এর আগে কোলে নেয়নি সে। সেদিনের পর থেকে গন্ধটি লেগে আছে তার নাকে। এখন তাতাইয়ের বারো। আগামী বছর থেকে আলাদা ঘর।

গায়ে লেপ্টে থেকে গন্ধ নেওয়া পর্ব চলে অনেকক্ষণ, যতক্ষণ না স্নিগ্ধা এসে বলে, ‘কী ব্যাপার, আজ অফিস যাবে না নাকি? প্রতিদিন তোমাকে এভাবে ডাকতে হয় কেন?’

এসব কথায় অনুভব নিরুত্তর। তাতাইয়ের গায়ের সঙ্গে নিজেকে আরও আঁটসাঁট করে রাখে।

‘কয়টা বাজে খেয়াল আছে? এই তাতাই, ওঠ।’ এই বলে তাতাইকে ঠেলতে থাকে স্নিগ্ধা। তাতাই প্রতিদিনের মতো বলে, ‘আর একটু, মা। ভালো একটা স্বপ্ন দেখছি। তুমি এর মধ্যে এসে কেন ডাক দিলে?’

‘স্কুলে যেতে হবে না বুঝি?’

‘আজ স্কুলে যাব না।’

‘যাব না বললেই হলো? ওঠ বলছি। আলসামি আমার দুই চোখের বিষ। কী ব্যাপার?’ অনুভবকে ঠেলা দিয়ে রেগে যায় স্নিগ্ধা, ‘তুমিও বলো, আজ অফিসে যাবে না। চাকরিটা খোয়াও আরকি।’

এসব বাক্যালাপ অনুভবের মুখস্থ। দিন দিন স্নিগ্ধার স্নিগ্ধতা কী করে যেন মিলিয়ে গেছে। আড়মোড়া ভেঙে বাথরুমে যায় অনুভব। তারপর ছেলেকে স্কুলে রেখে অফিসে দৌড়। অফিসে তার জন্য অপেক্ষা করে হাজারো ঝক্কিঝামেলা। এটা নেই, সেটা করতে হবে, অমুক জায়গায় যাও। তিনি আসবেন, তাঁকে রিসিভ করো। আলিম গ্রুপ অব কোম্পানির এই সুপারভাইজারের কাজ অনুভব যে খুব ইচ্ছা করে নিয়েছে, তা নয়। ঠেকায় পড়ে। কোথাও কিছু জুটছিল না। সিরাজুল ভাইকে ধরা। এই ঢাকা শহরে ষাটোর্ধ্ব অকৃতদার সিরাজুল ভাই-ই তার ত্রাতা।

এসব বাক্যালাপ অনুভবের মুখস্থ। দিন দিন স্নিগ্ধার স্নিগ্ধতা কী করে যেন মিলিয়ে গেছে। আড়মোড়া ভেঙে বাথরুমে যায় অনুভব। তারপর ছেলেকে স্কুলে রেখে অফিসে দৌড়। অফিসে তার জন্য অপেক্ষা করে হাজারো ঝক্কিঝামেলা। এটা নেই, সেটা করতে হবে, অমুক জায়গায় যাও। তিনি আসবেন, তাঁকে রিসিভ করো। আলিম গ্রুপ অব কোম্পানির এই সুপারভাইজারের কাজ অনুভব যে খুব ইচ্ছা করে নিয়েছে, তা নয়। ঠেকায় পড়ে। কোথাও কিছু জুটছিল না। সিরাজুল ভাইকে ধরা। এই ঢাকা শহরে ষাটোর্ধ্ব অকৃতদার সিরাজুল ভাই-ই তার ত্রাতা। বিয়ের কথা তুললে হাসতে হাসতে বলেন, ‘বই হচ্ছে আমার সহধর্মিণী, দিব্যি ঝুটঝামেলাহীন আছি রে, অনু। আর বিপত্তি বাড়াস না।’

অনেক দিন দেখা হয় না সিরাজুল ভাইয়ের সঙ্গে। আজ সন্ধ্যার পর একবার ঢুঁ মারবে তার ডেরায়। মানুষটির জানার কৌতূহলের অন্ত নেই। শেষবার দেখা হওয়ার সময় বলেছিলেন, ‘জানিস অনু, শুধু আমাজনের কীটপতঙ্গ নিয়ে জানতে জানতে এক জীবন পার করা সম্ভব।’

সিরাজুল ভাইয়ের কথা মনে পড়তেই ফোনটা হাতে নেয় অনুভব। দুটি রিং বাজতেই অপর পাশে বলে ওঠে, ‘কী রে, মনে পড়ল তাহলে?’

‘কেমন আছেন, সিরাজ ভাই? দেখাসাক্ষাৎ প্রায় বন্ধ হওয়ার উপক্রম।’

‘বাসায় আয়, অনু। তোর সঙ্গে একটা জরুরি কথা আছে।’

‘কী জরুরি কথা?’

‘সাক্ষাতে বলব।’

‘ঠিক আছে, সন্ধ্যার পর আসছি।’

কলটা কেটে ফোনটা পকেটে রাখছিল, এমন সময় পিয়ন আলিম এসে হাজির। স্যার, ‘আফনার লগে একজন দেহা করতে আইছে।’

‘কী নাম?’

‘কী যে নাম কইল, মনে নাই।’

হঠাৎ অনুভবের নাকে ধাক্কা দিল শাহিনের শরীরের গন্ধ। বিদঘুটে, ঝাঁজালো। দারিদ্র্যের গন্ধ বুঝি এমনই হয়। মোবাইল ফোনে কল দেওয়ার মতো টাকাটাও তার কাছে নেই। অনুভব মানিব্যাগ থেকে দুই শ টাকা বের করে শাহিনের হাতে দিয়ে বলল, এখন কোথায় যাবি?

বলা নেই কওয়া নেই কে আবার হুট করে অফিসে চলে এল এই ভরদুপুরে? কল দিয়ে আসবে তো! একটু বিরক্তি নিয়েই চেয়ার ছেড়ে উঠল অনুভব। রিসিপশনে যাওয়া মাত্রই শাহিনের দেখা।

‘তোর নম্বরটা হারায়ে ফেলছি বন্ধু। তাই ডাইরেক্ট অফিসেই চলে আসলাম।’

‘অফিস চিনলি কী করে?’

‘কয়েক দিন আগে শাহবাগে তোর সঙ্গে দেখা হইছিল, মনে আছে? তুই ভিজিটিং কার্ড দিছিলি।’

‘ওটায় তো আমার মোবাইল নম্বরও ছিল।’

‘ও তাই তো, সেইটা তো খেয়াল করিনি। মাইন্ড করলি, দোস্ত?’

শাহিন কোনোকালেই তার দোস্ত ছিল না। একসঙ্গে ধানমন্ডি বয়েজে পড়েছে, এইটুকুই। অনুভব বুঝতে পারে, শাহিনের আসার পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। সেটা জানার জন্যই বলল, ‘চল, বাইরে যাই।’

‘অনু, খুব খিদা পাইছে রে, কিছু খাওয়াতে পারিস?’

‘ঠিক আছে, চল।’

অফিসের পাশেই ‘মায়ের দোয়া’ রেস্তোরাঁ। শাহিন গোগ্রাসে খেল ভাত, সবজি, কাচকি মাছ, পাতলা ডাল। হাত ধুয়ে হাতের পিঠে মুখ মুছতে মুছতে বলল, ‘চোখের সামনে কতজন চোখ পাল্টি দিল। তুই এখনো সেই আগের মতোই আছিস।’

‘চা খাবি?’ অনুভব জানতে চাইল। শাহিন মাথা নেড়ে সম্মতি জানাল।

হঠাৎ অনুভবের নাকে ধাক্কা দিল শাহিনের শরীরের গন্ধ। বিদঘুটে, ঝাঁজালো। দারিদ্র্যের গন্ধ বুঝি এমনই হয়। মোবাইল ফোনে কল দেওয়ার মতো টাকাটাও তার কাছে নেই। অনুভব মানিব্যাগ থেকে দুই শ টাকা বের করে শাহিনের হাতে দিয়ে বলল, এখন কোথায় যাবি?’

‘তোর সঙ্গে একটু জরুরি কথা ছিল।’

‘বল।’

‘একটু সময় নিয়ে বলতে হবে।’

‘তাহলে আজ থাক। পরশু আসিস। এই টাইমে।’

অনুভব অফিসে। কাজে ঠিক মন বসে না। লাঞ্চ বক্সটা টেবিলেই রাখা। ভাত, ডাল চচ্চড়ি আর লাউ দিয়ে কই মাছ। খেতে খেতে তার গলায় একটা কাঁটা বিঁধে। সে গলা খাঁকারি দিতে দিতে বেজে ওঠে তার ফোন। অচেনা নম্বর।

‘অনুভব বলছেন?’

‘হ্যাঁ, বলছি।’

‘রমনা থানা থেকে বলছি। আপনাকে একটু থানায় আসতে হবে।’

অনুভব ভীত স্বরে জানতে চায়, ‘থানায়? কেন?’

গারদের পাশের একটি ঘরে অনুভবকে নিয়ে যায় কনস্টেবল সালাহউদ্দিন।

অনুভবের চোখের সামনে ঘুরেফিরে আসতে থাকে শাহিনের মুখটি। এই কিছুক্ষণ আগেও যে মানুষটির অস্তিত্ব ছিল, এখন সে নেই। কী ঠুনকো এ জীবন! মনটাকে কিছুতেই কাজে বসাতে পারে না সে। দেয়ালে টাঙানো ঘড়িটির দিকে বারবার তাকায়। তিনটা একুশে এসে যেন ঘড়ির ব্যাটারি নষ্ট হয়ে গেছে। আলিমকে ডেকে চা দিতে বলে। সে কাছে আসতেই নাকে সেই বিদঘুটে গন্ধ। অনুভব তাকে বলে, ‘থাক আলিম, দরকার নেই। তুমি তোমার কাজে যাও।’

‘দেখুন তো চিনতে পারেন কি না?’ ওসি মিজানুর অনুভবকে প্রশ্ন করে। অনুভব রক্তাক্ত শাহিনকে দেখে আঁতকে ওঠে। ওসিকে জিজ্ঞাসা করে, ‘কীভাবে?’

‘কাকরাইলে একটা গাড়ি মেরে দিয়েছে। স্পট ডেড। পকেটে আপনার ভিজিটিং কার্ড ছিল। আপনি তার কী হন?’

‘তেমন কিছু না। একসঙ্গে স্কুলে পড়তাম।’

‘তার বাসায় একটু খবরটি দিতে হয় যে।’

‘আমি তো তাদের কাউকে চিনি না। কোথায় থাকে, তা–ও জানি না।’

‘বলেন কী? তাহলে পোস্টমর্টেমের পর ডেডবডির কী হবে?’

অনুভবের চোখের সামনে ঘুরেফিরে আসতে থাকে শাহিনের মুখটি। এই কিছুক্ষণ আগেও যে মানুষটির অস্তিত্ব ছিল, এখন সে নেই। কী ঠুনকো এ জীবন! মনটাকে কিছুতেই কাজে বসাতে পারে না সে। দেয়ালে টাঙানো ঘড়িটির দিকে বারবার তাকায়। তিনটা একুশে এসে যেন ঘড়ির ব্যাটারি নষ্ট হয়ে গেছে। আলিমকে ডেকে চা দিতে বলে। সে কাছে আসতেই নাকে সেই বিদঘুটে গন্ধ। অনুভব তাকে বলে, ‘থাক আলিম, দরকার নেই। তুমি তোমার কাজে যাও।’

‘চা বানানুও আমার কাছে ইমপটেন্ট কাম, স্যার। এহনেই আনতাছি।’

আলিম চলে যায়। অনুভব গন্ধটি নিয়ে ভাবতে ভাবতে আবারও ঘড়ির কাঁটার দিকে তাকায়, সিরাজুল ভাইয়ের বাসায় যাওয়ার কথা মনে পড়ে। মগ্নতা কাটে এক আর্তচিৎকারে। এখানে–ওখানে ছোটাছুটি। ‘কিচেন রুমে আগুন। তাড়াতাড়ি বের হন।’ বলেন অ্যাকাউন্টস সেকশনের সাইফুল।

‘কী বলছেন?’

আগুন ততক্ষণে অনেকখানি ছড়িয়ে পড়ে। অনুভব কাশতে কাশতে কোনোরকমে পাঁচতলা থেকে বের হতে পারে। সিঁড়ির মুখে বাঘের তাড়া খাওয়া একপাল ছুটন্ত হরিণ। হোঁচট খায়। হাঁটু ছিঁড়ে যায়। রাস্তায় আসতেই মনে পড়ে আলিমের কথা। তাকে তো দেখা যাচ্ছে না কোথাও। ততক্ষণে ফায়ার সার্ভিস এসে হাজির। একে একে উদ্ধার হয় সবাই। হারিয়ে যাওয়া কিছু একটা খুঁজতে থাকে অনুভব। একসময় অঙ্গার হওয়া একটি বডি নিয়ে আসে স্ট্রেচারে করে। ডেড। নাম আলিমুল ইসলাম।

অনুভব ফুটপাতের দোকান থেকে বেনসন লাইট নিয়ে ধরায়। জোরে টান দেয়, বিস্বাদ লাগে, ছুড়ে ফেলে দেয়। কিছুতেই কিছু মিলছে না। একটি গন্ধ। একটি রহস্য। সেই একই রকম গন্ধ। সেই একই

রকম ঘটনা। উৎসুক মানুষের স্রোত কেটে রিকশা

নেয় অনুভব।

শ্যামলী রিং রোড। সিরাজুল ভাই যুক্তিবাদী মানুষ। নিশ্চয়ই তাঁর কাছে এর ব্যাখ্যা আছে। কী ঘটছে এসব? নিচতলার কলবেল চেপে কিছুক্ষণ অপেক্ষা। দরজা খুলে দাঁড়ালেন কাঁচা-পাকা চুলের দীর্ঘাঙ্গ এক পুরুষ। ঘরে ঢুকতেই বুকের ভেতর ধাক্কা খায় অনুভব। সিরাজ ভাইয়ের গায়ে সেই গন্ধ।

‘সিরাজ ভাই, আপনার গায়ে এটা কিসের গন্ধ?’

‘গন্ধ? কই, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না।’

‘আপনি একটু ভালো করে শ্বাস নিন।’

‘তুই আগে শান্ত হয়ে বস তো। তারপর গন্ধটন্ধ শোঁকা যাবে।’

‘আপনি বিষয়টি বুঝতে পারছেন না। এটা কোনো সাধারণ গন্ধ নয়।’

‘আরে বাবা, আমি তো কোনো গন্ধই পাচ্ছি না। আয়, বস তো। কী হয়েছে, বল।’

সিরাজুল ইসলাম আজকের দুটো ঘটনার বিস্তারিত বিবরণ অনুভবের মুখে শোনেন। তারপর গলার স্বর খাদে নামিয়ে বলেন, ‘কো-ইনসিডেন্ট, এটা শিওর তোর ফ্যান্টোসমিয়া। শান্ত হয়ে বস, আমি নজরুলের দোকান থেকে চা নিয়ে আসছি।’

অনুভবের মাথা থেকে গন্ধটি কিছুতেই যায় না।

সিরাজুল ইসলাম বের হওয়ার সঙ্গে সঙ্গে ককটেলের শব্দ, হইহুল্লোড়, গোলাগুলি, দোকানের ঝাঁপ বন্ধ হওয়ার আওয়াজ। সিরাজ ভাইয়ের কানের পাশ দিয়ে রক্তের ফিনকি। অনুভব ঘর থেকে বের হয়ে গলাকাটা মুরগির মতো কাঁপতে থাকে। তার চোখের চারপাশে কুয়াশা। তার বমি পায়। নাড়ি বের হওয়া বমি। ওয়াক শব্দ ওঠে। কিছুটা টক রস বেরিয়ে আসে। ঠোঁটের কষ বেয়ে গড়িয়ে পড়ে, শার্ট ভিজে যায়।

রাত ১১টা। স্নিগ্ধা কতবার তাকে কল দিয়েছে, সেই হিসাব নেই। অনুভব একসময় কল ব্যাক করে। ফোন ধরে তাতাই, চিৎকার করে বলে, ‘তোমার কী হয়েছে, বাবাই? কতবার কল দিলাম, ধরছই না।’

অনুভব ভাঙা গলায় বলে, ‘বলো।’

‘তুমি কোথায়? বাসায় আসছ না কেন? একটা জরুরি কথা আছে।’

‘জরুরি’ শব্দটি অনুভবের বুক এফোঁড়–ওফোঁড় করে গেল। না না, এ হতে পারে না। সে আজ কিছুতেই বাসায় যাবে না। ঘরে বেল বাজার সঙ্গে সঙ্গে প্রতিদিন দরজা খোলে তাতাই। আজও নিশ্চয়ই খুলবে। তাতাইয়ের জরুরি কথা সে শুনতে চায় না। না, আজ সে কিছুতেই বাসায় যাবে না।

অন্য পাশে ফোন কেড়ে নেওয়ার শব্দ, তারপর স্নিগ্ধার গলা, ‘হ্যালো! হ্যালো!’

অনুভব আর্তনাদের সুরে বলে, ‘বলো।’

‘কী হয়েছে তোমার? কোথায় তুমি? ফোন ধরছিলে না কেন?’

উত্তর জানা নেই অনুভবের। রাতের এ সময়টায় মোহাম্মদপুরের এই রাস্তা থাকে কিশোর গ্যাংয়ের দখলে। ফুটপাতে দুই নেশাখোর শুয়ে আছে ইংরেজি জে-এর মতো। অনুভবের পা দুটি যেন পাথরে বাঁধা। হাঁটছে কিন্তু এগোচ্ছে না। তার সিগারেট খেতে ইচ্ছা করে। কিন্তু কোনো দোকান খেলা নেই। সে তর্জনী ও মধ্যমা একত্র করে ঠোঁটের কাছে আনে সিগারেট টানার ভঙ্গিতে। তখন চট করে নেশা কেটে যায়। আঙুলের ডগায় চেনা গন্ধ। সে বারবার শুঁকতে থাকে। নিশ্চিত হতে থাকে, গন্ধটি আসলেই পাচ্ছে কি না। হ্যাঁ, পাচ্ছে। প্রশান্তিতে তার মনটা ভরে ওঠে। সে বুক ভরে শ্বাস নেয়। টান টান মেলে ধরে স্বস্তির দুই হাত। দূরে দাঁড়ানো পাঁচ কিশোর তাকে দেখে তার দিকে দ্রুত পায়ে এগিয়ে আসতে থাকে।