ঢাকা মহানগর উত্তর যুবদলের আওতাধীন শেরেবাংলা নগর থানার ৯৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি শফিকুল ইসলাম সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিশেষ নির্দেশক্রমে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে যে, ‘ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য ঢাকা মহানগর উত্তর যুবদলের আওতাধীন শেরেবাংলা নগর থানার ৯৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি শফিকুল ইসলাম সুমনকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।