নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে গত ২১ জানুয়ারি তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে তিনি পুনরায় তার দলীয় স্বপদে অর্থাৎ নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে পুনর্বহাল হলেন।

চিঠিতে আরও বলা হয়েছে, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

সংশ্লিষ্ট চিঠির অনুলিপি বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুণ্ডু এবং নড়াইল জেলা বিএনপির সভাপতির নিকট প্রেরণ করা হয়েছে।