চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির সংসদ সদস্য (এমপি) সরওয়ার জামাল নিজামের বাসভবনের সন্নিকটে রামদা, লগি ও বইঠা হাতে মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল বুধবার রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলাদ্বীপ এলাকায় একটি সড়কে এই ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, যে সড়কে এই মিছিলটি করা হয়েছে, সেখান থেকে সংসদ সদস্য সরওয়ার জামিল নিজামের বাড়ি মাত্র ১০০ মিটার দূরত্বে অবস্থিত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিছিলের সঙ্গে থাকা প্রত্যেকের মাথায় হেলমেট পরা ছিল। মিছিল কর্মসূচি শেষ করার পর তারা ওই সড়কের ওপর পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।