বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির মোট আটটি বিভাগে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে ১৫ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে ১০টি পদ হবে স্থায়ী এবং ৫টি পদ হবে অস্থায়ী। যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। গত ১৪ নভেম্বর প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় আগামী ৬ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে।
বিভাগভিত্তিক পদের বিস্তারিত বিবরণ ও বেতন স্কেল নিম্নরূপ:
১. তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ—সহযোগী অধ্যাপক: ১টি (স্থায়ী)। বেতন স্কেল: ১,০০,০০০-১,৪২,৪০০ টাকা।—সহকারী অধ্যাপক: ৩টি (স্থায়ী)। বেতন স্কেল: ৭১,০০০-১,৩৪,০০০ টাকা।
২. যন্ত্রকৌশল বিভাগ—সহযোগী অধ্যাপক: ১টি (স্থায়ী)। বেতন স্কেল: ১,০০,০০০-১,৪২,৪০০ টাকা।
৩. বস্তু ও ধাতব কৌশল বিভাগ—সহকারী অধ্যাপক: ১টি (অস্থায়ী-সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)। বেতন স্কেল: ৭১,০০০-১,৩৪,০০০ টাকা।
৪. ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ—সহকারী অধ্যাপক: ২টি (স্থায়ী)। বেতন স্কেল: ৭১,০০০-১,৩৪,০০০ টাকা।
৫. স্থাপত্য বিভাগ—সহকারী অধ্যাপক: ২টি (স্থায়ী)। বেতন স্কেল: ৭১,০০০-১,৩৪,০০০ টাকা।—প্রভাষক: ২টি (অস্থায়ী)। বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।
৬. পদার্থবিজ্ঞান বিভাগ—সহকারী অধ্যাপক: ১টি (স্থায়ী)। বেতন স্কেল: ৭১,০০০-১,৩৪,০০০ টাকা।
৭. কেমিকৌশল বিভাগ—প্রভাষক: ১টি (অস্থায়ী)। বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।
৮. মানবিক বিভাগ—প্রভাষক (অ্যাকাউন্টিং): ১টি (অস্থায়ী)। বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের বুয়েটের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। সব পদের শিক্ষাগত যোগ্যতা, নিয়োগের শর্তাবলি ও বিস্তারিত তথ্যের জন্য বুয়েটের ওয়েবসাইটের (regoffice.buet.ac.bd) ভ্যাকেন্সি অংশের জব সার্কুলার পেজে অনুসন্ধান করার অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের সংশ্লিষ্ট শাখায় সরাসরি যোগাযোগ করা যাবে।
আবেদনের শেষ সময়: ৬ ডিসেম্বর ২০২৬।