প্রবাদে আছে—‘সময় ও স্রোত’ কারও জন্য অপেক্ষা করে না। সাধারণভাবে বলা যায়, আজ যা অতীত আগামীকালের জন্য তা-ই ইতিহাস। আর এই সময়টাতে ঘটে চলে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা। সব ঘটনা ইতিহাসে স্থান পায় না। ইতিহাস আমাদের পথ দেখায়, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলি। সে জন্য আমাদের অতীতের উল্লেখযোগ্য ঘটনাবলি জানা দরকার।
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১২৯২ সালে জন বালিয়ন স্কটল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৫২৫ সালে সিন্ধু প্রদেশের মধ্য দিয়ে মু ঘল সম্রাট বাবর ভারতে তার পঞ্চম অভিযান পরিচালনা করে ভারত বিজয় করেন।
১৫৫৮ সালে প্রথম এলিজাবেথ ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন।
১৭৯৬ সালে নেপোলিয়ন অস্ট্রিয়ানদের পরাজিত করেন।
১৮০০ সালে ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
১৮৩১ সালে ভেনিজুয়েলা ও ইকুয়েডর বৃহত্তর কলম্বিয়া থেকে আলাদা হয়।
১৮৫৭ সালে স্যার কলিন ক্যাম্পবেল সিপাহি বিদ্রোহীদের কাছ থেকে লক্ষ্নৌ উদ্ধার করেন।
১৮৬৯ সালে প্রথম বাইসাইকেল রেসে জয়ী হন জেমস মুর।
১৮৭০ সালে ডেনমার্ক, অস্ট্রিয়া ও ফ্রান্সের বিরুদ্ধে বিজয় লাভের পর ঐক্যবদ্ধ জার্মানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করা হয়।
১৯২৭ সালে ওয়াশিংটন ডিসিতে টর্নেডো আঘাত হানে।
১৯৩৩ সালে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়নকে স্বীকৃতি দেয়।
১৯৭০ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ পাকিস্তানের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
১৯৮২ সালে ইরাকের সাদ্দামবিরোধী ইসলামী দল ও সংগঠনগুলোর সমন্বয়ে ইসলামী বিপ্লবী উচ্চ পরিষদ গঠিত হয়।
১৯৯৯ সালে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
জন্ম
১৮৭০ সালে জন্ম নেন ভারতীয় বিপ্লবী ও স্বাধীনতা আন্দোলনের শহীদ মাতঙ্গিনী হাজরা।
১৯২৫ সালে জন্ম নেন মার্কিন অভিনেতা রক হাডসন।
১৯২৮ সালে জন্ম নেন বিশ্বের সাবেক এক নম্বর ব্যাটসম্যান কলিন ম্যাকডোনাল্ড।
১৯৩৬ সালে জন্ম নেন বাঙালি লেখক, কবি ও প্রাবন্ধিক তারাপদ রায়।
১৯৪২ সালে জন্ম নেন মার্কিন চলচ্চিত্র পরিচালক মার্টিন স্কোরসেজি।
১৯৫২ সালে জন্ম নেন বাংলাদেশি খ্যাতিমান গায়িকা রুনা লায়লা।
১৯৫৩ সালে জন্ম নেন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা মিজু আহমেদ।
১৯৮৬ সালে জন্ম নেন পর্তুগিজ ফুটবল খেলোয়াড় ন্যানি।
মৃত্যু
৬৪১ সালে মৃত্যুবরণ করেন জাপানের সম্রাট জোমেই।
১১৮৮ সালে মৃত্যুবরণ করেন উসামা ইবনে মুনকিজ, যিনি ছিলেন একজন সিরীয় মুসলিম কবি, লেখক, ফারিস ও কূটনৈতিক।
১৫৯২ সালে মৃত্যুবরণ করেন সুইডেনের রাজা তৃতীয় জন।
১৮৫৮ সালে মৃত্যুবরণ করেন রবার্ট ওয়েন, যিনি ছিলেন ব্রিটিশ সমাজ সংস্কারক এবং কল্পলৌকিক সমাজতন্ত্র ও সমবায় আন্দোলনের পথিকৃৎ।
১৯১৭ সালে মৃত্যুবরণ করেন আধুনিক যুগের একজন বিখ্যাত ফরাসি ভাস্কর অগুস্ত রদ্যাঁ।
১৯২৮ সালে মৃত্যুবরণ করেন পাঞ্জাব কেশরি নামে সুপরিচিত ভারতীয় স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায়।
১৯৩১ সালে মৃত্যুবরণ করেন বিখ্যাত বাঙালি ভারততত্ত্ববিদ, সংস্কৃতবিশারদ, সংরক্ষণবিদ ও বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতা হরপ্রসাদ শাস্ত্রী।
১৯৭১ সালে মৃত্যুবরণ করেন বাংলা চলচ্চিত্রের শীর্ষ পরিচালক, লেখক ও অভিনেতা দেবকী কুমার বসু।
১৯৭৩ সালে ঋষি অরবিন্দের শিষ্যা শ্রীমা লোকান্তরিত হন।
১৯৭৬ সালে মৃত্যুবরণ করেন বাংলাদেশি রাজনীতিবিদ আবদুল হামিদ খান ভাসানী।
১৯৮৩ সালে মৃত্যুবরণ করেন বিশিষ্ট নজরুলগীতি গায়িকা ও চিকিৎসক অঞ্জলি মুখোপাধ্যায়।
১৯৮৮ সালে মৃত্যুবরণ করেন ভারতীয় বাঙালি কবি ও লেখিকা জ্যোতির্ময়ী দেবী।
২০০০ সালে মৃত্যুবরণ করেন লুই নীল নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিদ।
২০০৬ সালে মৃত্যুবরণ করেন হাঙ্গেরীয় ফুটবল খেলোয়াড় ফেরেঞ্চ পুশকাস।
২০০৮ সালে মৃত্যুবরণ করেন ভারতীয় বাঙালি বিজ্ঞান বিষয়ক লেখক ও গণবিজ্ঞান আন্দোলনে উৎস মানুষ পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক অশোক বন্দ্যোপাধ্যায়।
২০২০ সালে মৃত্যুবরণ করেন বিশিষ্ট বাঙালি কবি ও চিন্তাশীল প্রাবন্ধিক অলোকরঞ্জন দাশগুপ্ত।