বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের (ডিজি) দায়িত্বপ্রাপ্ত হয়েছেন মেজর জেনারেল তৌহিদুল আহমেদ। অন্যদিকে, এই বাহিনীর বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে পুনরায় বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।
আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই পরিবর্তনের কথা জানানো হয়েছে।
একই প্রজ্ঞাপনে আরও এক গুরুত্বপূর্ণ নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।